রোববার, মে, ২৬, ২০১৩: জ্যৈষ্ঠ ১২, ১৪২০ বঙ্গাব্দ: ১৫ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
দেশে শান্তি আনতে সংলাপে
বসুন : এরশাদযাযাদি রিপোর্ট আবারো দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এজন্য পাঠানো চিঠিতে কোনো সাড়া না পেয়ে হতাশাও প্রকাশ করেছেন সাবেক এই রাষ্ট্রপতি। সংলাপে বসতে দুই প্রধান রাজনৈতিক নেত্রীকে চিঠি পাঠানোর দেড় মাস পর শনিবার দলের এক অনুষ্ঠানে এরশাদ দেশে সঙ্কটের আশঙ্কা করে সংলাপের তাগিদ পুনরায় দেন। তিনি বলেন, 'আমি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে চিঠি লিখেছিলাম। কিন্তু তাদের কোনো সাড়া দেখতে পাচ্ছি না। বাংলাদেশের মানুষ শান্তিতে নেই। একটি ফলপ্রসূ সংলাপ ছাড়া এই অবস্থার পরিবর্তন সম্ভব নয়।" "সংলাপ ছাড়া কোনো সমাধান নেই। সংলাপ করতে হবে। আপনারা সংলাপে বসুন।" আগামী নির্বাচন নিয়ে বিপরীত অবস্থানে থাকা দুই নেত্রীকে সংলাপে বসার আহ্বান জানিয়ে গত এপ্রিল মাসের শুরুতে চিঠি পাঠান ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রধান এরশাদ। তিনি বলেন, "দুই নেত্রীকে চিঠি পাঠানোর মধ্যে আমার নিজের কোনো স্বার্থ বা উদ্দেশ্য ছিল না"। আওয়ামী লীগ প্রস্তাবিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার থাকাটা সমর্থন করেন না এরশাদ। তিনি বলেন, "এটা উচিত হবে না। উনি (শেখ হাসিনা) নির্বাহী পদে থাকলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন হবে না। আমরা নির্বাচন চাই, সংঘাত দেখতে চাই না।" অন্যদিকে হরতাল না দিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "হরতালে হরতালে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। দেশের উন্নয়ন বিপর্যস্ত হচ্ছে। হরতালে কারো উপকার হয় না।" এখন মহাজোটে থাকলেও আগামী নির্বাচনে এককভাবে অংশ নেয়ার ঘোষণা দেয়া এরশাদ বলেন, "আমি কারো মুখাপেক্ষি নই। এখনো আমার যে জনপ্রিয়তা, তাতে আগামী নির্বাচনে কারো ওপর আমার নির্ভর করতে হবে না।" মহাজোট নেতা সরকারের বিভিন্ন পদক্ষেপেরও সমালোচনা করেন। মিছিল-সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়ে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এই সামরিক শাসক বলেন, "এটা অগণতান্ত্রিক এবং সংবিধান বহির্ভূত। এটা করা ঠিক হয়নি।" মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন, "একেক জন একেক কথা বলেন। তাদের অতিকথন বন্ধ হলে আমরা শান্তিতে থাকতে পারব।" বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বনানীতে দলের কার্যালয়ে বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বৌদ্ধ যুবাদের সংগঠনের নেতা উত্তম কুমার বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া, প্রণবেশ বড়ুয়া, নিপু বড়ুয়া, অরূপ রতন বড়ুয়া অনুষ্ঠানে ছিলেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিম-লীর সদস্য তাজুল ইসলাম ও ফয়সাল আহমেদ চিশতি প্রমুখ। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |