শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
শিল্প খাতে বাংলাদেশ মালয়েশিয়া যৌথভাবে
বিনিয়োগের আহ্বানযাযাদি রিপোর্ট বাংলাদেশ ও মালয়েশিয়া ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং শিল্প বিনিয়োগের ক্ষেত্রে একে অপরের সুযোগকে কাজে লাগিয়ে অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারে। বিশেষ করে মালয়েশিয়া বাংলাদেশে উচ্চ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগ করতে পারে। বাংলাদেশের সম্ভাবনায় বাজার চাহিদাকে কাজে লাগিয়ে ওষুধ, জাহাজ নির্মাণ, কৃষিভিত্তিক শিল্প এবং পাটশিল্প খাতে মালয়েশিয়া বাংলাদেশে যৌথ বা এককক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত 'রবির সৌজন্যে-সোকেজ মালয়েশিয়া-২০১৩' শীর্ষক ৩ দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথমেন উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে মালয়েশিয়াস্থ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরামর্শক তান শ্রী দাতু সুং সিউ হং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, 'সোকেজ মালয়েশিয়া-২০১৩' বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
অর্থ-বাণিজ্য -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |