পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
সিলেটে সড়ক উদ্বোধনের ১০ দিনের মাথায় ধসসিলেট অফিস সিলেটের বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কটির এক অংশের সংস্কার কাজ শেষে উদ্বোধনের ১০ দিনের মাথায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কারে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয় হলেও কাজের কাজ কিছুই না হওয়ায় এলাকাবাসী ও সড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের অর্থায়নে বিশ্বনাথ-রামপাশা-লামাকাজী সড়কের সংস্কার কাজ কয়েকটি ভাগে চলছে। সড়কটির লামাকাজী থেকে বিশ্বনাথের দিকের প্রথম দশ কিলোমিটার কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান ছালেহ আহমদ কন্সট্রাকশন। যা ১০ দিন আগে উদ্বোধন করা হয়েছে। অথচ সেই সড়কের অনেক জায়গায় ফাটল ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।সরেজমিন দেখা গেছে, বিশ্বনাথ উপজেলার আজিজনগর এলাকায় সড়কটির একাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দেখা দিয়েছে ফাটল। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গেছে। অনেক স্থানে কার্পেটিং উঠে পানি জমে কর্দমাক্ত হয়ে গেছে। নিম্নমানের কাজের কারণেই মাত্র ১০ দিনেই সড়কটির বেহাল অবস্থা হয়েছে বলে এলাকাবাসী মন্তব্য করছেন।
তারা জানান, সড়ক ও জনপথ কর্মকর্তাদের সঙ্গে অাঁতাত করে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কে নিম্নমানের কাজ করেছে। সড়কটির সংস্কার ও বর্ধিতকরণ কাজ চলাকালীন সময়ে নিম্নমানের কাজের ব্যাপারটি সওজের ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছামতো তাড়াহুড়া করে কাজ শেষ করেছে।
এলাকার অটোরিকশা চালক রুহেল মিয়া বলেন, অনেকদিন পর সড়কটির সংস্কার কাজ হয়েছে। আশা করেছিলাম কিছুদিন শান্তিতে গাড়ি চালাতে পারব। কিন্তু ১০ দিনেই সড়কটিতে গর্তের সৃষ্টি হলো। নিম্নমানের কাজের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন ট্রাক চালক আব্দুল তাহিদ।
এদিকে নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান ছালেহ আহমদ কন্সট্রাকশনের স্বত্বাধিকারী মিছবাহ উদ্দিন টিপু বলেন, বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফের নষ্ট হয়ে যাওয়া স্থানগুলো সংস্কার করা হবে।
সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ঠিকাদার দুর্নীতি করলে বৃষ্টি শেষ হওয়ার পর ঠিকাদারকে দিয়ে পুনরায় সড়ক সংস্কার কাজ করানো হবে। এক বছর পর্যন্ত সংস্কার কাজ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin