শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
চট্টগ্রামে গুলিবিদ্ধ
দুই লাশ উদ্ধারচট্টগ্রাম অফিস চট্টগ্রাম নগরের হালিশহর থানার টোল সড়কের কাছ থেকে বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় পাওয়া যায়নি। দুজনের বয়স ৩৮ থেকে ৪২ বছর হতে পারে বলে পুলিশের ধারণা। একজনের পরনে ছিল শার্ট-প্যান্ট, অন্যজনের পরনে লুঙ্গি।পুলিশ জানায়, একজনকে মাথায় ও অন্যজনকে পিঠে গুলি করে হত্যা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে টোল সড়ক ও বেড়িবাঁধের মাঝামাঝি জায়গায় দুটি লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েল বলেন, নিহত দুজন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী হতে পারেন। বুধবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপর দুর্বৃত্তরা হয়তো তাদের কাভার্ড ভ্যানটি ছিনতাই করেছে। আরেফিন জুয়েলের ভাষ্য, 'হত্যাকারীরা পেশাদার খুনি বলে আমাদের ধারণা। খুনের আগে দুজনের চোখ, মুখ ও হাত বেঁধে ফেলা হয়। এরপর দুজনকে একটি করে গুলি করা হয়েছে। আমরা মনে করছি, সাধারণ কেউ এই হত্যাকা-ের সঙ্গে জড়িত নয়। ঠা-া মাথায় তাদের খুন করা হয়েছে।' পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) লাশ দুটির প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করতে পরীক্ষাগারে পাঠিয়েছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |