মতামত :
¦
¦
বিশ্বের অসহনশীল দেশের তালিকায় দ্বিতীয় বাংলাদেশযাযাদি ডেস্ক বিশ্বের সবচেয়ে অসহনশীল দেশের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান বাংলাদেশের। সম্প্রতি 'দ্য গ্লোবাল সোস্যাল অ্যাটিটিউডস' শীর্ষক একটি গবেষণার জরিপে এ তথ্য উঠে এসেছে।
এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে হংকং। এছাড়া তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে জর্ডান ও ভারতের নাম। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বর্ণবাদ সহনশীল
দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও দক্ষিণ আমেরিকা।
জরিপে প্রাপ্ত মতামত অনুযায়ী বলা হয়, বিশ্বে সবচেয়ে অসহনশীল বর্ণবাদী মানুষরা বাস করে উন্নয়নশীল দেশগুলোতে। এর মধ্যে শীর্ষ চারে আছে হংকং, বাংলাদেশ, জর্ডান ও ভারত। অন্যদিকে এই প্রবণতা তুলনামূলকভাবে কম পশ্চিমা দেশগুলোতে। যার মধ্যে তালিকায় সবচেয়ে বর্ণবাদ সহনশীল দেশ হিসেবে তুলে ধরা হয়েছে ব্রিটেনকে।
প্রায় তিন দশক ধরে বিশ্বের ৮০টি দেশের ওপর এই জরিপ চালানো হয়। জরিপে বিভিন্ন দেশের লোকরা তাদের প্রতিবেশীদের ওপর কতটুকু সহনশীল সেই প্রশ্ন রাখা হয়। এর মধ্যে দেখা গেছে পশ্চিমা দেশগুলো বিশেষ করে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার মানুষরা অন্যান্য সংস্কৃতির মানুষের প্রতি বেশি মাত্রায় সহনশীল।
জরিপে বলা হয়, বাংলাদেশের প্রায় ৭১.৭ শতাংশ লোক তাদের দেশে ভিন্ন বর্ণের লোকের সঙ্গে থাকতে চান না। যা হংকংয়ের চেয়ে মাত্র দশমিক ০১ শতাংশ কম। অন্যদিকে জর্ডান ও ভারতে এই সংখ্যা যথাক্রমে ৫১.৪ ও ৪৩.৫ শতাংশ। যা এই দেশগুলোর মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ।
তালিকায় ৩০ থেকে ৩৯.৯ শতাংশ রয়েছে মিসর, সৌদি আরব, ইরান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া। ২০ থেকে ৩৯.৯ শতাংশ বর্ণবাদ অসনশীলতা রয়েছে ফ্রান্স, তুরস্ক, বুলগেরিয়া, আলজেরিয়া, মরোক্ক, মালি, জাম্বিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন।
 

Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4

Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4

Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4

Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15