রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
জাতীয় প্রেসক্লাবের
সামনে কর্মসূচিতে
নিষেধাজ্ঞাযাযাদি রিপোর্ট জাতীয় প্রেসক্লাবের সামনে রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনুমতি ছাড়া এখানে কোনো কর্মসূচি পালন করা যাবে না। শাহবাগ থানা পুলিশের পরিদর্শক (পিআই) শহিদুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সত্যি, প্রেসক্লাবের সামনে যে কোনো মিটিং-মিছিল করার বিষয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এসব কর্মসূচিতে ডিএমপির অনুমতি নিতে হবে। শনিবার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ নামে একটি সংগঠন তাদের কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়। সংগঠনটি প্রথমে প্রেসক্লাবের ফটকের সামনে চেয়ার সাজিয়ে অবস্থান কর্মসূচির উদ্যোগ নিলে পুলিশ ও প্রেসক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা চেয়ার উঠিয়ে নেয়। এরপর সংগঠনটি মানববন্ধনের উদ্যোগ নিলে তাদের দাঁড়াতে দেয়া হয়নি। বাধ্য হয়ে তারা প্রেসক্লাবের তিনতলায় হলরুমে বিক্ষোভ সমাবেশ করে। উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে এই উদ্যোগের প্রতিবাদ জানান। তারা একে সরকারের 'অগণতান্ত্রিক আচরণ' বলে অভিযোগ করেন। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে পুলিশকে ব্যবহার করে বাধা দিয়ে সরকার প্রমাণ করেছে, তারা বিরোধীমত সহ্য করতে পারে না। তাদের স্বরূপ উন্মোচিত হবে এমন কোনো কর্মসূচি তারা করতে দেবে না। এই সরকার নিজেদের ক্ষমতায় রাখতে রাষ্ট্রের সম্পদ আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সংগঠনের সভাপতি রেজাউল কবির রেজা পুলিশের কাছে এই নিষেধাজ্ঞার কাগজপত্র দেখতে চাইলে তাকে তা দেখতে দেয়া হয়নি বলে অভিযোগ করেন। স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠনের সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতুল্লাহ তার বক্তব্যে বলেন, এই কর্মসূচিটি রাস্তায় পালন করার কথা ছিল। কিন্তু সরকারের বাকশালী আচরণের মুখে পড়ে এখানে করতে হচ্ছে। তিনি বলেন, মানববন্ধন-অবস্থান কর্মসূচির মতো নিরীহ ছোট কর্মসূচিও সরকার সহ্য করতে পারে না। কারণ এই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। অন্যদিকে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের একটি মানববন্ধন হতে দেয়নি পুলিশ। পরে তারা প্রেসক্লাবের পশ্চিমদিকের ফটকের ভেতরে দাঁড়িয়ে কর্মসূচি পালন করতে গেলে সরিয়ে দেয় প্রেসক্লাবের সদস্যদের ক'জন। উপস্থিত পুলিশ সদস্যদের কাছে এর কারণ জানতে চাইলে তারা জানান, উপরের (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) নির্দেশে এটি করছেন তারা। এই নির্দেশের কারণ জানতে চাইলে নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, 'আমাদের তা বলা হয়নি। যে কোনো সংগঠন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এভাবে কর্মসূচি পালন করে বলে সারাদিন এই এলাকায় যানজট লেগে থাকে।' তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে এই পরিস্থিতিতে জনজীবনে সমস্যা তৈরি হয়েছে। সেজন্যই এই উদ্যোগ নেয়া হতে পারে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |