বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
প্রচ- গরমে শিশু রোগীর সংখ্যা বাড়ছে ১০ গুণযাযাদি রিপোর্ট তীব্র গরমে বেড়ে চলছে শিশু রোগীর সংখ্যা। গরমের কারণে হাই ফিভার, বমিটিং এবং ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।ঢাকা শিশু হাসপাতালের তথ্যমতে, বিগত ৩ দিনের গরমে শিশু রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১০ গুণ। ১৫ জুন শুধু গরমের কারণে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে আসা শিশুর সংখ্যা ছিল ৬৯৫ জন। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১৩ জন। ১৬ জুন মোট চিকিৎসা নিতে আসে ৬০৬টি শিশু। এরমধ্যে চিকিৎসাধীন রয়েছে ১০৬টি এবং ১৭ জুন মোট চিকিৎসা নিতে আসে ৬০২টি শিশু। এরমধ্যে বর্তমানে ১১৫টি শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুদের অসুস্থতার কারণ জানতে চাইলে ঢাকা শিশু হাসপাতালের ৭ নাম্বার ওয়ার্ডের দায়িত্বে থাকা কনসালটেন্ট ডা. পিকে দাস বলেন, আগের তুলনায় গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রতিদিনই প্রায় ৬০০ -৭০০ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। গরমে ঘেমে ঠা-া লাগার কারণে জ্বর-ব্যথা এবং তীব্র ব্যথার কারণে বমি এবং কোনো কোনো শিশুর পানি স্বল্পতা এবং ডায়েরিয়া হচ্ছে। ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালক, সহকারী অধ্যাপক হোসেন শহীদ কামরুল আলম জানান, প্রতিবছরই গরম ঋতুতে শিশু অসুস্থতার হার বেড়ে যায়। এবারো হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় গত ৩ দিনে শিশু অসুস্থতার হার বেড়ে গেছে। তবে এ সময় যদি বাচ্চাদের নিয়মিত খাবার স্যালাইন খাওয়ানো হয়, তবে এ ধরনের অসুস্থতার হার কমিয়ে আনা সম্ভব। গত ৭ দিনে শিশু রোগীর সংখ্যা বাড়লেও আগের তুলনায় মৃত্যুর হার বাড়েনি। তাদের হাসপাতালে মোট ৫৬০টি বেড রয়েছে। এরপরও অতিরিক্ত রোগী এলে তারা অন্য জায়গায় চিকিৎসা নেয়ার পারামর্শ দিচ্ছেন। শিশু অসুস্থ হলে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শও দেন তিনি। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |