মঙ্গলবার, মে, ২১, ২০১৩: জ্যৈষ্ঠ ৭, ১৪২০ বঙ্গাব্দ: ১০ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৮ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
নজরুলের শিউলিমালাবিনোদন রিপোর্ট ![]() জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 'শিউলি মালা' গল্প অবলম্বনে এ পর্যন্ত অসংখ্য নাটক নির্মিত হয়েছে। নজরুলের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে জিটিভির নিজস্ব প্রযোজনায় আবারো একই নামে আরেকটি নাটক নির্মিত হলো। এ নাটকে শিউলিমালার চরিত্রে অভিনয় করেছেন মৌনতা খান ঈশানা। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বোন', 'কর্মফল' এবং 'শুভদৃষ্টি' নাটকে অভিনয় করলেও প্রথমবার তিনি নজরুলের নাটকের অভিনয় করলেন। 'শিউলিমালা'র নায়ক আজহার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। নাটকটির নাট্যরূপ দিয়েছেন রওশন আরা মুস্তাফিজ। পরিচালনা করেছেন কমল চাকমা। ঈশানা ও রওনক ছাড়াও নাটকের গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন_ সৈয়দ হাসান ইমাম। নাটকটি প্রসঙ্গে ঈশানা বলেন, 'শিউলিমালা গল্পটি আমি বেশ কয়েকবার পড়েছি। তাই কাজটা করতে অনেক সহজ হয়েছে। আমরা অনেক যত্ন নিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।' রওনক হাসান বলেন, 'আমি নজরুলের একনিষ্ঠ ভক্ত। তার সৃষ্ট চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত।' নাটকটি ২৫ মে রাত ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |