বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
রাজশাহীতে আবারো
মাথাচাড়া দিয়েছে
জামায়াত-শিবিররাজশাহী অফিস প্রায় একমাস পর রাজশাহী মহানগরীতে আবারো মাথাচাড়া দিয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র নির্বাচিত হওয়ার পর এই প্রথম তারা মিছিল করেছে।এদিকে, হঠাৎ করে নগরীতে জামায়াত-শিবির মিছিল বের করায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তারা বলছে, এভাবে শিবির রাজপথে নামার সুযোগ পেলে যেকোনো সময় বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে তারা স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়েছেন। বুধবার দুপুরে নগরীর রানীবাজার আহলে হাদিস মসজিদের সামনে থেকে জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র শিবির। মিছিলে প্রায় দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী ইটপাটকেল হাতে নিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালোপাড়া পুলিশ ফাঁড়ির সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জামায়াতের মহানগরীর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি মায়নুল ইসলাম, শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি সারওয়ার জাহান প্রিন্স ও ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম প্রমুখ। এ সময় ফাঁড়িতে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা নির্বাক দর্শকের ভূমিকা পালন করে। পুলিশ আসার আগেই জামায়াত-শিবির নেতাকর্মীরা সমাবেশ ত্যাগ করে। পরে পুলিশ মালোপাড়াসহ নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জিয়া বলেন, তার থানা এলাকায় জামায়াত-শিবির মিছিল করলেও তিনি বিষয়টি জানেন না। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |