বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আশুলিয়ায় আবার শ্রমিক
বিক্ষোভ : ৪ কারখানা বন্ধসাভার (ঢাকা) প্রতিনিধি বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে বুধবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। পরে শ্রমিক বিক্ষোভের মুখে শারমিন গ্রুপের তিনটি পোশাক কারখানাসহ চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল নরসিংহপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনার পর থেকে নাশকতা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক সংগঠনের নামে চাঁদা না পেয়ে বহিরাগত সন্ত্রাসী দিয়ে কারখানায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের তিন পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন। বন্ধ ঘোষণা করা কারখানা হলো- শারমিন অ্যাপারেলস, শারমিন ফ্যাশন ও শারাফ অ্যাপারেলস। ওই তিন কারখানাসহ মেডলার গ্রুপ, ডেকো ডিজাইন, প্রীতি ডিজাইনের শ্রমিকরা গতকাল কারখানায় যোগ দিতে গিয়ে কারখানার প্রধান ফটকের সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়েন। এ সময় উপস্থিত শ্রমিকরা কারখানা খুলে দেয়ার দাবি তুলে কারখানার সামনে বিক্ষোভ করতে থাকেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে অবস্থান নিয়ে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেন। পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে শ্রমিকদের ধাওয়া করে শ্রমিকরাও পাল্টা ধাওয়া করেন। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বেধে যায় সংঘর্ষ। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও লাঠিচার্জ করে। সংঘর্ষে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে। ঘটনার পর থেকে নাশকতা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মহাসড়ক দিয়ে র্যাব ও পুলিশের টহল জোরদার করেছে। এছাড়া আশুলিয়ার ধনাইদ এলাকার জেনারেশন নেক্সট কালেকশন, সেতারা গ্রুপ, শিনশিন অ্যাপারেলসসহ আরো কয়েকটি কারখানায় বহিরাগত শ্রমিকরা হামলা করায় কারখানাগুলো ছুটি ঘোষণা করেন। শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন অভিযোগ করেন, স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের আশুলিয়ার সভাপতি শামীম খান ও কেন্দ্রীয় সভাপতি শামীমা নাসরিন তার কারখানার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেয়ায় তাদের ইন্ধনে বহিরাগতরা কারখানায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। কারখানার নিরাপত্তার স্বার্থে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় কারখানাটি বন্ধ ঘোষণা করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা করেছে শারমিন গ্রুপ। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, কারখানা খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এ সময় কয়েক রাউন্ড টিয়ারশেল ব্যবহার করা হয়েছে। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। আর চাঁদার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |