রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
জাতীয় গ্রিডে যোগ
হলো আরো দেড়
কোটি ঘনফুট গ্যাসজুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় অবস্থিত বরমচাল-ভাটেরা গ্যাসক্ষেত্রের (ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র) ২ নাম্বার কূপ থেকে উৎপাদিত দেড় কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) কূপটি খনন করে।ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ব্যবস্থাপক হাসানুজ্জামান শিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে শনিবার বলেন, 'বর্তমানে গ্যাসক্ষেত্রের ২, ৩ এবং ৪ নাম্বার কূপ থেকে প্রায় ৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।' বাপেক্স সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রটি ১৯৬০ সালে আবিষ্কৃত হয়। ওই বছরই ক্ষেত্রটির ১ নাম্বার কূপ খনন করা হয়। কিন্তু সেখান থেকে কোনো গ্যাস পাওয়া যায়নি। ১৯৮৮ সালে পেট্রোবাংলা ৪ হাজার ৯৭৭ মিটার গভীর পর্যন্ত অনুসন্ধান কূপ খনন করে তিনটি স্তরে গ্যাসের সন্ধান পায়। পরে বাপেক্সকে ওই গ্যাসক্ষেত্রের মালিকানা দেয়া হয়। ২০০৪ সালের মে মাসে ২ নাম্বার এবং ২০০৫ সালের জানুয়ারি মাসে ৩ নাম্বার কূপ খনন করে বাপেক্স গ্যাস উৎপাদন শুরু করে। ২০১১ সালের মার্চ মাসে নতুন খননযন্ত্র (রিগ) দিয়ে ৪ নাম্বার কূপ খনন করা হয়। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |