মতামত :
¦
¦
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের প্রতীক্ষার অবসান এ সপ্তাহেইযাযাদি রিপোর্ট চলতি সপ্তাহেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করবে প্রাথমিক ও গণশিক্ষ মন্ত্রণালয়। এর আগে পদ সৃষ্টির অনুমোদন নেয়া হবে এবং চাকরি বিধিমালা জারি করা হবে। বিধিমালা আগামী জুলাই মাসের মধ্যে জারি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। চাকরি জাতীয়করণের বিধিমালা যখনই জারি করা হোক না কেন শিক্ষকরা সরকারিকরণের চলতি বছরের জানুয়ারি থেকে সুবিধা প্রাপ্য হবেন।
গত জানুয়ারিতে জাতীয়করণের ঘোষণা দেয়ার পর নানা শর্তের বেড়াজালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ আটকে গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাইয়ের চূড়ান্ত প্রতিবেদন সব জেলা থেকে এখনো মন্ত্রণালয়ের হাতে পেঁৗছেনি। যেসব জেলার প্রতিবেদন পাওয়া যায়নি ওই জেলা বাদ রেখেই প্রতিষ্ঠান জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করা শুরু হবে। চলতি মাসের অবশিষ্ট সময়ে পর্যায়ক্রমে ২২ হাজার ৯৮১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের প্রজ্ঞাপন ঘোষণা হবে। শিক্ষকদের চাকরি জাতীয়করণের ব্যাপারে বিধিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সারাদেশ থেকে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ঢাকায় এনে মহাসমাবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে, তিন ধাপে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসব বিদ্যালয়ে কর্মরত ১ লাখ ৩ হাজার ৮৪৫ জন শিক্ষকের চাকরিও জাতীয়করণের আওতায় আসবে।
প্রায় ২ যুগের আন্দোলনের পর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী ২২ হাজার ৯৮১টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের ৯১ হাজার ২৪ জন শিক্ষক চলতি বছরের ১ জানুয়ারি থেকেই জাতীয়করণের সুবিধা পাবেন। আর স্থায়ী বা অস্থায়ী নিবন্ধনপ্রাপ্ত, পাঠদানের অনুমতিপ্রাপ্ত, কমিউনিটি এবং সরকারি অর্থায়নে এনজিও পরিচালিত দুই হাজার ২৫২টি বিদ্যালয়ের ৯ হাজার ২৫ জন শিক্ষককে আগামী ১ জুলাই থেকে এবং পাঠদানের অনুমতির সুপারিশপ্রাপ্ত এবং পাঠদানের অনুমতির অপেক্ষায় থাকা ৯৬০টি বিদ্যালয়ের তিন হাজার ৭৯৬ জন শিক্ষককে তৃতীয় ধাপে আগামী বছর ১ জানুয়ারি জাতীয়করণের সুবিধা দেয়া হবে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin