মঙ্গলবার, মে, ২১, ২০১৩: জ্যৈষ্ঠ ৭, ১৪২০ বঙ্গাব্দ: ১০ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৮ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
কানে ঐশ্বর্য দ্যুতিবিনোদন রিপোর্ট ![]() কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন ঐশ্বর্য রাইসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ৬৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটলেন। এ নিয়ে পরপর ১২ বছর ফ্রান্সের কান নগরীতে তিনি তার সৌন্দর্যের দ্যুতি ছড়ালেন। ঐশ্বর্য কানের লালগালিচায় উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা তাকে করতালির মাধ্যমে বরণ করে নেয়। সেখানকার সংবাদকর্মীদের মধ্যেও ছবি তোলার হিড়িক পড়ে যায়। উৎসবে ঐশ্বর্য অ্যাম্বোডারির প্রিন্ট ও হাতাবিহীন কালো গাউন পরে হাজির হয়েছিলেন। হালকা লালচে চুলগুলো ঘাড়ের দুপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছিলেন। পায়ে পরেছিলেন হলুদ রঙয়ের জুতা। গত বছরের চেয়ে এবার তাকে অনেকটাই সস্নিম মনে হয়েছে। কানের লালগালিচায় ঐশ্বর্যের একমাত্র কন্যা আরাধ্য বচ্চনের হাঁটার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি। এ নিয়ে দর্শকদের মধ্যে নানা কানাঘুষা চলছিল। এদিকে উদ্বোধনীর দিন উপস্থিত না থাকায় কানে ঐশ্বর্যের অংশগ্রহণের বিষয়ে দর্শকদের মধ্যে নানা দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। তবে দর্শকদের মনের সব দ্বিধা-দ্বন্দ্ব দূর করে ঐশ্বর্য আবার কান উৎসবে তার রূপের ঝলকানি দেখালেন। ভারতের চলচ্চিত্রের শতবর্ষ পূর্তির বিশেষ পর্বে সম্মানিত অতিথি হিসেবে ঐশ্বর্য কান উৎসবে উপস্থিত হয়েছেন। এর আগে ২০০২ সালে 'দেবদাস' ছবিতে অনাবদ্য অভিনয়ের সুবাদে তিনি সর্বপ্রথম কান উৎসবে যোগ দিয়েছিলেন। এরপর প্রতিবছর কানকর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানিয়ে আসছে। ঐশ্বর্য ছাড়াও ১৯ মে কানের লালগালিচায় আরো হেঁটেছেন জুরি বোর্ডের অন্যতম সদস্য বিদ্যা বালান, বলিউড হটগার্ল মলি্লকা শেরওয়াত, হলিউড অভিনেত্রী জেসিকা বিয়েল প্রমুখ। উল্লেখ্য, গত ১৬ মে কান শহরের দ্যা প্যালিস গ্র্যান্ড অডিটোরিয়ামে ৬৬তম আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। আগামী ২৬ মে বহুল আলোচিত এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |