শনিবার, মে, ১৮, ২০১৩: জ্যৈষ্ঠ ৪, ১৪২০ বঙ্গাব্দ: ৭ রজব সানী, ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
বঙ্গবন্ধু উপগ্রহের কাজ
এগিয়েছে : প্রধানমন্ত্রীযাযাদি রিপোর্ট দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু-১' উৎক্ষেপণের প্রাথমিক প্রক্রিয়া অনেকদূর এগিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।শুক্রবার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নতুন নতুন তথ্য-প্রযুক্তির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করিয়ে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য হ্রাস, লিঙ্গ বৈষম্য দূরীকরণ, সম্পদের সুষম বণ্টন ও রাষ্ট্রীয় মৌলিক সেবাগুলো প্রত্যন্ত অঞ্চলে পেঁৗছে দেয়ার ক্ষেত্রেও তথ্য-প্রযুক্তির গুরুত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিশ্বব্যাপী আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম উপকরণে পরিণত হয়েছে। জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের বিকল্প নেই। 'সড়ক নিরাপত্তা উন্নয়নে তথ্য-প্রযুক্তি' প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী বলেন, এ প্রতিপাদ্যের মূল লক্ষ্য উন্নত তথ্য-প্রযুক্তি পদ্ধতি প্রয়োগ করে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা। যাত্রী, পথচারী ও গাড়িচালকের সচেতনতা বাড়াতে তথ্য-প্রযুক্তির সুবিধাগুলো কাজে লাগানো। এ ধরনের সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনা কমাতে অবদান রাখবে বলে তিনি বিশ্বাস করেন। বর্তমান সরকারের সময়ে বিভিন্ন মহাসড়ক চার লেনে উন্নীত ও প্রশস্তকরণ, সড়ক-মহাসড়ক রক্ষণাবেক্ষণে স্থায়ী মনিটরিং টিম গঠন, ন্যাশনাল সেফটি স্ট্রেটিজিক অ্যাকশন প্ল্যান প্রণয়ন, মোটরযানের রেট্রো-রিফ্লেকটিভ নাম্বার প্লেট, রেডিও ফ্রিক্যুয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ ও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রবর্তন এবং ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করার কথা বক্তৃতায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15 |