বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ভারত না শ্রীলংকাক্রীড়া ডেস্ক ![]() চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত ভারত। ফলে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে মহেন্দ্র সিং ধোনির দল। নিজেদের জয়েরধারা অব্যাহত রেখে ফাইনালে স্থান করে নেয়াটা এখন তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। কেননা, সেমিফাইনালে আজ যে তাদের প্রতিপক্ষ প্রতিবেশী শ্রীলংকা। যে দলটি একটু ধীরে শুরু করলেও যথাসময়ে ফিরে পেয়েছে নিজেদের।পারফরম্যান্স বিবেচনায় ফাইনালের দৌড়ে আজ সুফিয়া গার্ডেনে ভারতকেই এগিয়ে রাখবেন অনেকেই। কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করা লংকানরাও যে ছেড়ে কথা বলবে না, এটাও জানা সবার। তাছাড়া ২০১১ সালে মুম্বাইয়ে বিশ্বকাপের ফাইনালে এই ভারতের কাছে পরাজয়ের শোধটাও তো তুলতে চাইবেন দিলশান, সাঙ্গাকারা, জয়াবর্ধনে এবং ম্যাথুসরা। 'গ্রুপ অব ডেথ' খ্যাতি পাওয়া 'বি' গ্রুপ থেকে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। অপরদিকে, গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে এসে শেষ চারে নাম লিখিয়েছে শ্রীলংকা। ওই ম্যাচে ২০ রানে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল তারা। 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। নেতৃত্বে পরিবর্তন এলেও ২০১১ বিশ্বকাপের ফাইনালে খেলা মোটামুটি সেই দলটা নিয়েই মাঠে নামবে শ্রীলংকা। অপরদিকে, ভারতীয় দলে সঞ্চালন হয়েছে নতুন রক্তের। বিশ্বকাপ জয়ী দল থেকে কেবল ধোনি, বিরাট কোহলি ও সুরেশ রায়নাই প্রতিনিধিত্ব করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাতে অনেকটা উন্নতি ঘটেছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং বিভাগে। ব্যাট হাতে পূর্বসুরিদের অভাবটাই অনুভূত হতে দিচ্ছেন না শেখর ধাওয়ান। আর ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন রবিন্দ্র জাদেজা। ভারতীয়দের আত্মবিশ্বাসী হওয়ার আরো একটি কারণ আছে বটে, অনুশীলন ম্যাচে শ্রীলংকাকে হারিয়েই নিজেদের দুর্বার পথচলা শুরু করেছিল তারা। ওই ম্যাচে লংকানদের ছুড়ে দেয়া ৩৩৪ রানের দুরূহ লক্ষ্যও ৬ বল অব্যবহৃত রেখে পাঁচ উইকেট হারিয়ে টপকে গিয়েছিল ধোনি ব্রিগেড। যে জয়ের মূল কারিগর ছিলেন কোহলি ও দিনেশ কার্তিক। দুইজনেই পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। যদিও মূলপর্বে এসে তেমনভাবে হাসেনি তাদের ব্যাট। সেটা যে আজকের ম্যাচে এই যুগল পুষিয়ে দেবেন না, তাই বা কে বলতে পারে? তবে প্রস্তুতি ম্যাচে পরাজয়টাকে বড় করে দেখতে চাইছেন না লংকান ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ মাহেলা জয়াবর্ধনে। এ প্রসঙ্গে তার ভাষ্য, 'অনুশীলন ম্যাচ আর এই ম্যাচ কি এক হলো? বর্তমানে ওটাকে কেউ হিসেবে রাখে নাকি? এটা একটা বড় টুর্নামেন্ট। আর এখন সেই টুর্নামেন্টেরই সেমিফাইনাল। সত্যি কথা বলতে- আমি সবসময়ই সব ম্যাচ জিততে মরিয়া থাকি। আর এটাই এখন মূল কথা।' গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে পরাভূত করার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতেই দেয়নি ভারত। তাদের ছুড়ে দেয়া ২৩৪ রানের লক্ষ্য মাত্র ২ উইকেট হারিয়ে টপকে গেছে ভারত। আর বৃষ্টিবিঘি্নত তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানতো তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
খেলাধুলা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |