পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
২৯০ উপজেলায় যাচ্ছে দ্রুতগতির ইন্টারনেট৫০০ কোটি টাকার প্রকল্পটি আজ অনুমোদনআবু সাইম দেশের উপজেলা পর্যায় ও প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় আনতে সম্প্রসারিত হচ্ছে ইন্টারনেট জালের বিস্তৃতি। এজন্য ২৯০টি উপজেলায় দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের জন্য অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে।
এর আওতায় অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্কবিহীন এলাকায় এই সংযোগ দেয়ার জন্য ৫০০ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পটি আজ অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, 'উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক উন্নয়ন' শীর্ষক এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। ২০১৫ সালের মধ্যে এটি বাস্তবায়ন করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেডের (বিটিসিএল)। এর আওতায় নতুন করে ৭ হাজার ৮৩০ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করা হবে। একই সঙ্গে নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট এলাকায় টার্মিনাল নির্মাণের সরঞ্জাম, জেনারেটর প্রভৃতি কেনা হবে।
সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের বিপুলসংখ্যক জনসংখ্যা তথ্যপ্রযুক্তি সেবার আওতায় আসবে। আনাছে-কানাছে দ্রুতগতির ই-সেবা ছড়িয়ে পড়বে। এর ফলে অবাধ তথ্যপ্রবাহের কারণে তাদের জীবনমানের উন্নতি হবে। এর ফলে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য দূর হবে। পাশাপাশি নতুন এই অপটিক্যাল কেবল সম্প্রসারণের ফলে বিদ্যমান ক্যাবলের ওপর চাপ কমবে। একই সঙ্গে ইন্টারনেটের বর্তমান গতি আরো অনেক গুণ বেড়ে যাবে।
জানা গেছে, তথ্যপ্রযুক্তির এই যুগেও বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী এখনো ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। দেশে বিদ্যমান ৪৮৬টি উপজেলার মধ্যে ৪টি মেট্রোপলিটন শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা) প্রশাসনিক উপজেলা নেই। তাই প্রস্তাবিত এ প্রকল্পের প্রকল্প প্রস্তাবে ৪৮২টি উপজেলাকে বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ১৭৯টি উপজেলার বিটিসিএলের অপটিক্যাল ফাইবার সংযোগ রয়েছে। বাকি ৩০৩টি উপজেলার মধ্যে ১৩টি উপজেলায় এ মুহূর্তে ভৌগোলিক কারণে অপটিক্যাল ফাইবার ক্যাবল নেটওয়ার্ক সংযোগ দেয়া সম্ভব নয়, তাই অবশিষ্ট ২৯০টি উপজেলায় সংশ্লিষ্ট জেলা থেকে অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপন করা হবে।
বঞ্চিত এলাকার মধ্যে রয়েছে ভোলা সদর, সন্দ্বীপ, হাতিয়া, মহেশখালী, কুতুবদিয়া, রাঙামাটির বাঘাইছড়ি, লংদু, জুরাইছড়ি, বিলাইছড়ি, বরকল, বরিশালের মুলাদী, মেহেদীগঞ্জ এবং হিজলা এলাকা।
প্রকল্পটিতে ২০১২-১৩ অর্থবছরে ৬১ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ২২৫ কোটি, ২০১৪-১৫ অর্থবছরে ১৯৬ কোটি এবং ২০১৫-১৬ অর্থবছরে ১৫ কোটি টাকা ব্যয় করা হবে।
পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। দেশের সব জনগণকে এর আওতায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়ন হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি জীবনমান উন্নত হবে এবং নতুন নতুন অর্থনৈতিক কর্মকা- প্রসার লাভ করবে।
বতমানে ৭২০ কোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পর্যায়ে ই-সেবা সম্প্রসারণে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। বেশ কয়েকটি উপজেলায় প্রকল্পটির আওতায় সেবা দেয়া শুরু হয়েছে। তবে এখনো অনেক এলাকায় কার্যক্রমের উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন না হওয়ায় প্রকল্পটি সংশোধন করা হতে পারে।
এ ছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী কমন নেটওয়ার্ক আরো সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটরদের সঙ্গে চুক্তিস্বাক্ষর করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)। এর ফলে এনটিটিএন অপারেটররা সারাদেশে পিজিসিবি বিদ্যমান ৩ হাজার ৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ব্যবহার করতে পারবে। এর মধ্যে ফাইবার এট হোম লিমিটেড ১ হাজার ৯০০ কিলোমিটার এবং বাকি ১ হাজার ৭০০ কিলোমিটার সামিট কমিউনিকেশন্স পেয়েছে।
উল্লেখ্য, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে মহাপরিকল্পনা হাতে নেয়। সরকারের মেয়াদ প্রায় সাড়ে চার বছর পার হলেও পরিকল্পনার ২০ ভাগও বাস্তবায়ন হয়নি। প্রস্তাবিত এ প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিকল্পনার অনেক খানি এগিয়ে যাবে বলেও আশা করা হচ্ছে।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin