পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
নাটকে ফিরছেন জয়া আহসানবিনোদন রিপোর্ট 'পারলে ঠেকা', 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' এবং 'আবর্ত'সহ বেশকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় নাটক-টেলিছবি থেকে কিছুটা দূরে ছিলেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। তবে ঈদ উপলক্ষে আবারো তিনি নাটকে ফিরছেন। তৌকির আহমেদের রচনা এবং শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ঈদের একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকের নাম 'সাম্বালা'। সুদূর নেপালে নাটকটির শুটিং হবে। জয়া আহসান ছাড়াও এতে আরো অভিনয় করছেন- তারিন, শানু, অর্পিতা, প্রসূন আজাদ, তৌকির আহমেদ, জাহিদ হাসান, শহীদুজ্জামান সেলিম, মাহফুজ আহমেদ এবং আজিজুল হাকিম।
জয়া আহসান জানান, এই নাটকে তিনি একজন ট্যুরিস্ট গাইডের চরিত্রে অভিনয় করেছেন। নাটকের শুরুতেই দেখা যাবে, একটি পরিবারের বেশ কয়েকজন মিলে নেপালে বেড়াতে যাচ্ছেন। যাওয়ার পথে এবং নেপালে পেঁৗছানোর পর তাদের নিয়ে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। নাটকের শুটিংয়ে আগামীকাল জয়া আহসান নেপালের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন। নাটকটি ঈদে এসএ টিভিতে প্রচার হবে।
ছোটপর্দার সাড়া জাগানো অভিনেত্রী জয়া আহসান বর্তমানে চলচ্চিত্র নিয়েই বেশি ব্যস্ত রয়েছেন। সে কারণেই তিনি ছোটপর্দার অভিনয় অনেকটা কমিয়ে দিয়েছেন। তবে তিনি চলচ্চিত্রে অভিনয়ের ফাঁকে ফাঁকে নাটক-টেলিছবিতেও অভিনয় করবেন বলে জানিয়েছেন।
এদিকে, জয়া আহসান অভিনীত সাফি উদ্দিন সাফির 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী' এবং মারুফ হাসানের 'পারলে ঠেকা' ছবি দুটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। উল্লেখ্য, জয়া আহসান নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর 'গেরিলা' ছবিতে অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'চোরাবালি' ছবিটিও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin