রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
টেকনাফে আরো ৫ জনের লাশ উদ্ধারকক্সবাজার প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত থেকে শনিবার আরো ৫টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো রোহিঙ্গা মুসলমানদের বলে নিশ্চিত করেছে পুলিশ। এ নিয়ে টেকনাফ উপকূল থেকে ৩৬ জন রোহিঙ্গা মুসলমানের লাশ উদ্ধার করা হলো। শনিবার সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন উপকূল দিয়ে এসব লাশ ভেসে আসছিল।মিয়ানমারের পশ্চিম উপকূলে গত সোমবার রাতে ২ শতাধিক রোহিঙ্গা মুসলমান নিয়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় একজন ছাড়া অন্য সবাই মারা গেছে বলে দেশটিতে কর্মরত জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন। ঘূর্ণিঝড় 'মহাসেন' সামনে রেখে রাখাইন রাজ্যের নিম্নাঞ্চলের অস্থায়ী শিবির থেকে ওই রোহিঙ্গা মুসলমানদের নৌকায় করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হচ্ছিল। বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাবুল আজাদ জানান, স্থানীয়দের দেয়া তথ্যমতে, সকাল ৭টায় দুটি শিশু এবং ৩ জন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, সম্প্রতি 'মহাসেনে'র কবলে নৌকাডুবির ঘটনায় মিয়ানমারের ২০০ জন নিহত হয়েছেন। এসব মৃতদেহ তাদের একটি অংশ হতে পারে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, এ নিয়ে টেকনাফ উপকূল থেকে ৩৬ জন রোহিঙ্গা মুসলমানের লাশ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসকের সিদ্ধান্ত এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার অনুরোধে ধর্মীয় রীতি অনুসরণ করে এসব লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
শেষের পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |