শনিবার, মে, ১৮, ২০১৩: জ্যৈষ্ঠ ৪, ১৪২০ বঙ্গাব্দ: ৭ রজব সানী, ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
বাংলাদেশের ক্ষতিগ্রস্তদের
পাশে এসে দাঁড়ান
-ব্রিটিশ এমপিযাযাদি ডেস্ক বাংলাদেশের সাভারে ভবনধসে হতাহতদের পাশে এসে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ শ্যাডো এমপ্লয়মেন্টমন্ত্রী ও পার্লামেন্ট মেম্বার স্টিফেন টিমস।শুক্রবার যুক্তরাজ্যের ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে দ্য হিউম্যানটেরিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্টের (এইচএসএলটি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কমিউনিটি কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি মো. আশিকুর রহমানের সভাপতিত্বে ব্রিটিশ শ্যাডো এমপ্লয়মেন্টমন্ত্রী ও পার্লামেন্ট মেম্বার স্টিফেন টিমস ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ওয়েস্টহাম আসনের এমপি লিন ব্রাউন এবং টাওয়ার হামলেট কাউন্সিলের স্পিকার রাজিব আহমেদ। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী এবং টাওয়ার হামলেটের ডেপুটি মেয়র অহিদ আহমেদ। প্রধান অতিথি স্টিফেন টিমস বলেন, যুক্তরাজ্য সরকার, বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন কোম্পানির মালিকদের বাংলাদেশের দরিদ্র মানুষের উন্নয়নের জন্য এগিয়ে আসা অত্যন্ত জরুরি। তিনি বলেন, 'আমরা এসব সংগঠনের মাধ্যমে বাংলাদেশের অসহায় মানুষের পাশে সার্বিক সহযোগিতার জন্য সচেষ্ট থাকব।' এমপি লিন ব্রাউন বলেন, 'আমরা বাংলাদেশ সম্পর্কে যা জেনেছি, তাতে বাংলাদেশের মতো দরিদ্র দেশের মানুষের ভাগ্য উন্নয়নে এইচএসএলটির মতো সংগঠনের মাধ্যমে আমাদের এগিয়ে আসা উচিত।' তিনি ব্রিটিশ সরকারকে সাভারে ক্ষতিগ্রস্তদের প্রতি সহায়তার আহ্বান জানিয়ে বলেন, 'আমি আমার সরকারের কাছে বাংলাদেশের মানুষের জন্য বেশি করে সাহায্য দিতে উদাত্ত আহ্বান জানাব।' টাওয়ার হামলেট কাউন্সিলের স্পিকার রাজিব আহমেদ বলেন, 'বাংলাদেশের অসহায় মানুষের উন্নয়নে আমার ব্যক্তিগত এবং কাউন্সিলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আমি আশা পোষণ করি।' এ অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক চেয়ারম্যান শাহগীর বখত ফারুক, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহিবউদ্দিন, সেক্রেটারি মো. জামাল উদ্দিন, কাউন্সিলর আয়শা চৌধুরী, রহিমা রহমান, মাহিদুর রহমান ও খলিল কাজী, আশা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সদরুজ্জামান খান এবং বেতার বাংলার চেয়ারম্যান নাজিম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের প্রেসিডেন্ট মনোয়ার হোসেন বদরুদ্দোজা, কেএমএঙ্রে চেয়ারম্যান কায়সার খান, রয়েল রিজেন্সির পরিচালক আবদুুল বারি, ইমপ্রেশন হলের পরিচালক মঈনউদ্দিন আনছার, সাংবাদিক শামসুল আলম লিটন ও মো. জাকির হোসেন, দ্য হিউম্যানটেরিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্টের (এইচএসএলটি) ট্রাস্টি মো. মানিকুর রহমান, হাফিজ আবদুল আহাদ, মো. বেলাল উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্টা মাহিদুর রহমানসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সেক্রেটারি আহমেদ মাদানী। পাওয়ার প্রেজেন্ট করেন সংগঠনটির চিফ ম্যানেজার পল্লবী দাসগুপ্ত এবং সিনিয়র অ্যাডমিন অফিসার আমেনা নিলম। এ কনফারেন্সে যুক্তরাজ্যের বিভিন্ন সুপার স্টোর আজদা, টেসকো, মরিসন, সিন্সবেরি থেকে বিভিন্ন বিভাগের ম্যানেজার এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আশিকুর রহমান। Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15 |