পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
মান্দায় অবৈধভাবে বালু উত্তোলনদখল পাচ্ছেন না প্রকৃত ইজারাদাররানওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে তোলা বালু ট্রাকে ভরা হচ্ছে -যাযাদিনওগাঁর মান্দায় কতিপয় প্রভাবশালী আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। প্রকৃত ব্যবসায়ীরা নিয়মানুযায়ী, বালু মহাল লিজ নিয়েও দখল পাচ্ছেন না। অন্যদিকে ভারী ড্রেজিং মেশিনে বালু উত্তোলন করার ফলে এলাকার পরিবেশ ও নদীপাড়ের স্থাপনা হুমকির মুখে পড়েছে।
নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদীতে বেশ কয়েকটি বালু মহাল রয়েছে। প্রতিবছর সরকারিভাবে বালু মহালগুলো ইজারা দেয়া হয়। চলতি বছর এগুলো ইজারা দেয়া হলেও মান্দা উপজেলার ভাটি অঞ্চলের বালু মহালটি স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী লোকজন গায়ের জোরে অবৈধভাবে করে বালু উত্তোলন করেছে। তারা নদীর মাঝখানে ড্রেজার বসিয়ে বছরের পর বছর ধরে বালু উত্তোলন করছে। এতে নৌ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে প্রকৃত ব্যবসায়ীরা নিয়মানুযায়ী, বালু মহালটি লিজ নিয়েও দখল বুঝে পাচ্ছেন না।
ইজারাপ্রাপ্ত বালু ব্যবসায়ী জুয়েল জানান, চলতি বছরের জন্য তিনি জেলা রাজস্ব বিভাগ থেকে ৩ লাখ টাকায় মান্দার ভাটি অঞ্চলের বালু মহালটি লিজ নেন। নিয়ম অনুসারে ১ বৈশাখ থেকে তার বালু উত্তোলন করার কথা। কিন্তু প্রভাবশালীদের অবৈধ দখলে থাকায় তিনি বালু মহালটি বুঝে পাচ্ছেন না। ইজারা পেয়েও বালু উত্তোলন করতে না পেরে তিনি ক্ষতির মুখে পড়েছেন। বিষয়গুলো স্থানীয় প্রশাসন জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। অন্যদিকে এভাবে বালু উত্তোলন চলতে থাকলে এসব এলাকায় বড় ধরনের ভূমিধস হতে পারে।
নওগাঁ সরকারি কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম জানান, নদী থেকে নিয়ম মতো বালু উত্তোলন না করা হলে প্রকৃতির ভারসাম্য দ্রুত হারিয়ে যাবে। মৃদু ভূমিকম্পেও এসব এলাকায় বড় ধরনের ভূমিধস হতে পরে। এ ছাড়া এলাকার ঘরবাড়ি, সড়কসহ বিভিন্ন স্থাপনা ভেঙে পড়তে পারে। অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে লোকবলের সঙ্কটের দোহাই দিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার জাহান জানান, সম্প্রতি মান্দা এলাকার বালু মহাল নিয়ে বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
স্বদেশ -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin