মতামত :
¦
¦
রানা প্লাজার জমি বিক্রির অর্থ ক্ষতিগ্রস্তদের দেয়ার সুপারিশযাযাদি রিপোর্ট ধসেপড়া রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে আহত- ক্ষতিগ্রস্ত এবং নিহত শ্রমিক পরিবারদের জন্য অর্থ সহায়তা দেয়ার সুপারিশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এছাড়াও ভবন মালিক সোহেল রানাসহ ওই ভবনের পাঁচ পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে দ-বিধির ৩০৪ ধারা অনুযায়ী শাস্তির সুপারিশ করা হবে।
তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার রোববার এ তথ্য জানান।
মাইন উদ্দিন বলেন, "দ-বিধির ৩০৪ ধারা অনুযায়ী 'খুন বলে গণ্য নহে কিন্তু গণহত্যার শামিল'- এজন্য সোহেল রানাসহ পাঁচ কারখানার মালিকের বিরুদ্ধে যাবজ্জীবন বা ১০ বছরের কারাদ-, অর্থদ- বা উভয় দ-ে দ-িত করার সুপারিশ করা হবে।"
তবে রানা প্লাজার ঘটনার ভয়াবহতার জন্য সোহেল রানার যাবজ্জীবন কারাদ- হতে পারে বলেই আশা করছেন কমিটির প্রধান মাইন উদ্দিন।
অন্যদিকে ভবন ধসের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী স্থানীয় পৌর মেয়র, কাউন্সিলর, সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারসহ সহায়তাকারী অন্যদের বিরুদ্ধেও দ-বিধির ৩০৪ ধারা অনুযায়ী শাস্তির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে বহু হতাহত হয়। গত ১৩ মে উদ্ধারকাজ শেষ করে সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দল।
সরকারি হিসাবে আহত-নিহত মিলে মোট ৩ হাজার ৫৫৩ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত ও ১ হাজার ১১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৩০ জন।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম এই খাতে শ্রমিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিকভাবে একটা প্রভাব পড়ে।
রানা প্লাজা ধসের দিন ২৪ এপ্রিল মাইন উদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি করা হয়। পরে আরো একজনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
কমিটির প্রধান মাইন উদ্দিন বলেন, "গুরুত্বপূর্ণ এই খাত নিয়ে সরকারকে কিছু স্থায়ী এবং কিছু আশু সাজেশন দিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে।"
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin