মতামত :
¦
¦
মনিরামপুর চুনারুঘাট বেলকুচি মাদারগঞ্জ মিঠাপুকুরে ৫ খুনস্বদেশ ডেস্ক হবিগঞ্জের চুনারুঘাট, সিরাজগঞ্জের বেলকুচি, জামালপুরের মাদারগঞ্জ, রংপুরের মিঠাপুকুর এবং যশোরের মণিরামপুরে নবজাতকসহ পাঁচজন খুন হয়েছেন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
হবিগঞ্জ/চুনারুঘাট : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামে মাখন দেব নাথ (৬০) নামে এক বৃদ্ধকে দ্বিখ-িত করে হত্যা করা হয়েছে। সোমবার রাতে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মাখন দেব নাথ পঞ্চাশ গ্রামের মৃত নরেন্দ্র দেব নাথের ছেলে। রাত ১১টায় নিহত মাখন দেব নাথ খাবার শেষে একা একা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ওই রাতে বাড়িতে আর কেউ ছিলেন না। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মাখন দেব নাথের বাড়ির রান্না ঘরে তার দ্বিখ-িত (মাথা থেকে দেহ আলাদা অবস্থায়) লাশ দেখতে পান। পরে খবর পেয়ে বেলা ১০টায় চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজগঞ্জ/বেলকুচি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বওড়া ঘোষপাড়া গ্রামে এক স্কুল শিক্ষককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। নিহত নিখিল চন্দ্র সরকার (৪৪) ওই গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে। তিনি কামারপাড়া লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক। নিখিল চন্দ্র সরকার শিক্ষকতার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। প্রতিদিনের মতো সোমবার রাত ১১টার দিকে এক কিলোমিটার দূরে ফরিদুল মার্কেটের চেম্বারে রোগী দেখে তিনি বাড়ি ফিরছিলেন। পথে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ রাস্তার পাশের একটি ঝোঁপের মধ্যে ফেলে যায়। মঙ্গলবার ভোরে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে আলাউদ্দিন (৫৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। উপজেলার সুখনগরী গ্রামে দুই কাঠা জমি নিয়ে আলাউদ্দিনের সঙ্গে ছোট ভাই শহিদুলের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে আলাউদ্দিন বিরোধীয় জমিতে কাজ করতে গেলে শহিদুল অতর্কিতভাবে ধারালো ছুরি দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আলাউদ্দিন নিহত হন। ঘটনার পর থেকে শহিদুল পলাতক রয়েছেন।
রংপুর : রংপুরের মিঠাপুকুরে এক আদিবাসী খুন হয়েছেন। সোমবার দুপুর আনুমানিক সাড়ে ১২টা দিকে উপজেলার ছোট হযরতপুর ইউনিয়নের নওপুকুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম ক্ষিতিশি উড়াও (৩৬)।
যশোর : যশোরের মণিরামপুরের কনেতলা গ্রামে বিল্লাল নামে ২ দিন বয়সী এক নবজাতককে সোমবার রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। বিল্লাল কনেতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ নবজাতকের মা নাসিমা বেগমকে আটক করেছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin