বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
নাসিরের অস্ত্রোপচার
করাতে হচ্ছে নাক্রীড়া প্রতিবেদক ![]() জাতীয় দলের তরুণ তারকা ক্রিকেটার নাসির হোসেনকে অস্ত্রোপচার করাতে হচ্ছে না। যদিও আজ তার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে কাঁধে অস্ত্রোপচার করানোর কথা ছিল। কিন্তু আজই তিনি দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। অলরাউন্ডার নাসির হোসেন ইনজুরি আক্রান্ত হয়েছিলেন অনেক দিন আগেই। ফলে জিম্বাবুয়ে সফর শেষে সরাসরি ফিজিও বিভব সিংয়ের সঙ্গে দক্ষিণ আফ্রিকা চলে যান অস্ত্রোপচার করাতে। তাইতো তখন বলা হয়েছিল ২১ তারিখে জানা যাবে নাসিরের অস্ত্রোপচার কবে নাগাদ হবে। মঙ্গলবার দুপুরে বিসিবিতে খবর আসে নাসিরের অস্ত্রোপচারের আপাতত কোনো দরকার নেই। যেভাবে চলছিলেন, সেভাবেই চলবেন তিনি। তবে বিশেষ কিছু ব্যায়াম করতে হবে। নাসিরের বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'দক্ষিণ আফ্রিকান চিকিৎসক বলেছেন, আপাতত নাসিরের অপারেশনের দরকার নেই। বিশেষ কিছু ব্যায়াম করলেই চলবে। তাই সব ঠিক থাকলে কালই (আজ) নাসির দেশে ফিরে আসবেন।'
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |