পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
যশোরে আকিজ বিড়ির শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহারযশোর প্রতিনিধি কারখানা খুলে দেয়ার দাবিতে বুধবার যশোর-বেনাপোলের নাভারণে সড়ক অবরোধ করে আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক-কর্মচারীরা _যাযাদিযশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন এলাকায় বুধবার সকাল ৯টার দিকে সড়ক অবরোধ করেন আকিজ বিড়ি ফ্যাক্টরির কয়েক হাজার শ্রমিক। জেলা প্রশাসকের অনুরোধে তিন ঘণ্টা পর তারা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, জাতীয় বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ কারণে লোকসান দেখিয়ে যশোরের আকিজ বিড়ি ফ্যাক্টরি কর্তৃপক্ষ ইতোমধ্যে কারখানা বন্ধ করে দিয়েছে। প্রস্তাবিত ওই কর প্রত্যাহার এবং কারখানা খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ করেন তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৯টা থেকে উপজেলার নাভারন এলাকায় যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিকরা। তারা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেন। এ সময় যশোর-বেনাপোল সড়কের দুই দিকে পণ্য এবং যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে। বিপাকে পড়েন যাত্রীরা।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, 'সড়ক থেকে সরে যাওয়ার জন্য শ্রমিকদের প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। কিন্তু তারা তাদের আন্দোলনে অনড়।'
পরে অবরোধ তুলে নেয়ার জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। মুঠোফোনে শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের দাবির বিষয়ে তার কাছে স্মারকলিপি দিলে প্রধানমন্ত্রীর কাছে তা পেঁৗছে দেয়া হবে।
এর পরিপ্রেক্ষিতে দুপুর ১২টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে শ্রমিকরা জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে যান।
যোগাযোগ করা হলে আকিজ বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বলেন, জাতীয় বাজেটে তামাক ও তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত কর বৃদ্ধির প্রস্তাবের কারণে বিড়ির দাম বাড়ানো হয়েছে। এ কারণে বিড়ি বিক্রি হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সারাদেশের সব বিড়ি ফ্যাক্টরি বন্ধ করে দেয়া হয়েছে। শুল্ক প্রত্যাহার করা না হলে ফ্যাক্টরি চালু করা হবে না।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin