বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
নিয়মিত যোগব্যায়াম
করছেন নার্গিসবিনোদন ডেস্ক ![]() 'রকস্টার'খ্যাত বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি শরীর ফিট রাখতে নিয়মিত যোগব্যায়াম শুরু করছেন। ইতোমধ্যে তিনি দু'জন যোগব্যায়ামের প্রশিক্ষকও নিয়োগ করেছেন। প্রশিক্ষকের নির্দেশ অনুসারে তিনি প্রতিদিন সকালে দু-তিন ঘণ্টা যোগব্যায়াম করছেন বলে জানিয়েছেন। মিডডের খবরে জানা গেছে, নার্গিস শরীরের আকর্ষণীয় অবয়ব ধরে রাখার জন্য কোনো ছাড় দিতে রাজি নন। তিনি মনে করেন, শরীর ফিট রাখতে যোগব্যায়ামের বিকল্প নেই। তাই তিনি নিয়মিত সকালে যোগব্যায়াম এবং কনকনে ঠা-া আবহাওয়া উপেক্ষা করে সাঁতার কাটেন। এ প্রসঙ্গে নার্গিস বলেন, 'না খেয়ে শরীরকে ছিপছিপে রাখার পক্ষে আমি নই। আমি যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার খাই। তবে ওজন নিয়ন্ত্রণ করতে শরীরচর্চা করি।' সূত্রটি আরো জানিয়েছে, এই সুশ্রী অভিনেত্রীকে বলিউড টাউনে মাত্র একবারই দেখা গেছে। ২০১১ সালে 'রকস্টার' ছবির মাধ্যমে তিনি বলিউডে নাম লেখান। এর পরে তিনি আর কোনো ছবিতে অভিনয় করেননি। তবে পাকিস্তানি বংশোদ্ভূত এ অভিনেত্রীকে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাচ্ছে। তিনি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নার্গিস একটি বিউটি ব্র্যান্ডের মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া ওই ব্রান্ডের শুভেচ্ছা দূত হিসেবে তিনি সাড়ে চার কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। তিনি চলতি বছরেই প্রয়াত চিত্রনিমার্তা-প্রযোজক যশ চোপড়ার ছোট ছেলে বলিউড অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানা গেছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |