শনিবার, মে, ১৮, ২০১৩: জ্যৈষ্ঠ ৪, ১৪২০ বঙ্গাব্দ: ৭ রজব সানী, ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বেকহাম এক কিংবদন্তীর নামক্রীড়া ডেস্ক ![]() এক সময় স্বপ্ন দেখতেন, খ্যাতি লুটিয়ে পড়বে পায়ে। সে স্বপ্নটাই বাস্তবে রূপ নিল। ইংলিশ ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন হতে পারেন তিনি। যিনি বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার। যার মনোমুগ্ধকর ফ্রি কিক প্রতিপক্ষকে করে হতভম্ভ। ৩৮ বছর বয়সেও দুই পায়ে ছন্দের জাদু দেখান। আর হেয়ার স্টাইলে সবাইকে হার মানান। অন্য কারো কথা বলা হচ্ছে না- মিডফিল্ডার ডেভিড বেকহামের কথাই বলা হচ্ছে। গেল সপ্তাহের শেষদিনে এই কিংবদন্তির অবসর সিদ্ধান্তটা রীতিমতো অবাক করল সবাইকে।১৯৭৫ সালের ২ মে পূর্ব লন্ডনে জন্ম হয় বেকহামের। স্কুলে পড়ুয়া অবস্থায় তার শিক্ষকরা জিজ্ঞেস করতেন- বড় হয়ে তিনি কী হবেন? ছোট্ট বেকহাম উত্তর দিতেন ফুটবলার। তো চাওয়াটা যত নিখুঁত হয়, পাওয়াটা ততই সহজ হয়। সেটাই দেখালেন তিনি। তবে লন্ডনে জন্ম নিলেও স্থানীয় কোনো ক্লাবে পেশাদারি ফুবটল খেলেননি বেকহাম। ১৯৯১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে পেশাদারি ফুটবলে হাতেখড়ি হয় তার। এর দুই বছর পরই ডাক পান ওল্ড ট্রাফোর্ডের মূল দলটিতে। গুরু সানি্নধ্য নেন স্যার অ্যালেক্স ফার্গুসনের। যে মানুষটিও এক সপ্তাহ আগে অবসর ঘোষণা দিয়েছেন। ওল্ড ট্রাফোর্ডে দশটি মৌসুম কাটিয়ে বেকহাম জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, দুইটি এফএ কাপ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। মাঝখানে একটি মৌসুম ধারে খেলেছিলেন প্রেস্টন নর্থইন্ড নামক একটি ক্লাবে। ভালোভাবেই ক্যারিয়ারের পথে এগোচ্ছিলেন ইংলিশ এ ফুটবলার। কিন্তু গুরু ফার্গির সঙ্গে মনোমালিন্যের কারণে ২০০৩ সালে ম্যানইউ ছেড়ে তিনি পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। এখানে এসে জেতেন লিগ শিরোপা। সান্তিয়াগো বার্নাব্যুতে ক্যারিয়ারের চার বছর সময় কাটিয়ে বেকহাম পাড়ি জমান আমেরিকার মেজর লিগ সকার ক্লাব লস অ্যাঞ্জেল গ্যালাক্সিতে। সেখানেও চ্যাম্পিয়ন হন। এমএলএসের সঙ্গে পাঁচ বছরের জন্য বেকহামের চুক্তি ছিল। তন্মধ্যে একটি মৌসুম এসি মিলানে ধারে খেলেন। কিন্তু আমেরিকান জায়ান্টদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ইউরোপে ফেরার আশা প্রকাশ করেছিলেন তিনি। তার এই আশার প্রতিফলন ঘটায় ফ্রান্স জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। চলতি মৌসুমে পার্ক দেস প্রিন্সেসের ক্লাবটির সঙ্গে পাঁচ মাসের চুক্তিবদ্ধ হন। কিন্তু এই স্বল্প সময়ে সাফল্য তার কাছে এখানেও ধরা দেয়। দীর্ঘ ১৯ বছর পর ফ্রেঞ্চ লিগ জিতে পিএসজি। ফলে প্রথম ফুটবলার হিসেবে বেকহাম নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। তিনিই একমাত্র খেলোয়ার, যিনি চারটি দেশের শীর্ষস্থানীয় শিরোপা জয়ী খেলোয়াড়। ১৯৯৬ সালে মালদোভার বিপক্ষে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক ঘটে বেকহামের। ২০০০-২০০৬ সাল পর্যন্ত দলের নেতৃত্বও দেন। ইংল্যান্ডের জার্সি গায়ে ১১৫ ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ খেলেছেন ২০০৯ সালে বেলারুশের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে। এদিকে, বর্ণিল ২০ বছরের ক্যারিয়ারে সর্বমোট ১৯টি শিরোপা নিজের করে নেন বেকহাম। আর দুইবার ফিফা বর্ষসেরা রানার্সআপ। Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15 |