বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
নাদির শাহকে ঝুলিয়ে রেখেছে বিসিবি!ক্রীড়া প্রতিবেদক ২০১৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন আম্পায়ার নাদির শাহ। ওই দিন থেকেই কার্যকর হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরোপিত ১০ বছরের নিষেধাজ্ঞা। যদিও বিসিবি থেকে বলা হয়েছিল, রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন নাদির শাহ। কাজেই শাস্তির বিরুদ্ধে আপিল করতে অপেক্ষা করছেন আইসিসি প্যানেলের সাবেক এই আম্পায়ার। কিন্তু গত দুই মাসেও তিনি তা করতে পারেননি বিসিবি থেকে কাগজপত্র না পাওয়ায়।এমনকি নিষেধাজ্ঞার কপি চেয়ে সেই প্রথম দিন থেকে বিসিবির সঙ্গে যোগাযোগ রেখেছেন নাদির শাহ। দিচ্ছি এবং দেই করে এখনোপর্যন্ত ক্রিকেট বোর্ড নাদির শাহকে কোনোরকম কাগজপত্র দেয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, 'ক্রিকেট বোর্ড আমাকে কাগজ দিচ্ছেই না। যতবারই যোগাযোগ করেছি তারা বলেছে, দিয়ে দেব। কবে সেটা পাব পরিষ্কার করেও কিছু বলছে না। কেন বোর্ড কাগজটা দিচ্ছে না, সেটা আমি বুঝে উঠতে পারছি না। তাই আমি আইনজীবীকে বলে রেখেছি, কাগজপত্র হাতে পেলেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করব।' এদিকে, বুধবার এ ব্যাপারে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই আমরা তা দিয়ে দেব।' যদিও দুই মাসের বেশি হয়েছে নাদির শাহ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়েছেন। কিন্তু এতদিনেও রায়ের একটি কপি তৈরি করতে পারেনি ক্রিকেট বোর্ড। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |