রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আবার
বাদ পড়লেন
দ্রগবাক্রীড়া ডেস্ক আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আইভরি কোস্ট। তবে জাতীয় দল থেকে পুনরায় বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা। কোচ সারবি লামোচির ২৬ সদস্যের দলে জায়গা হয়নি সাবেক চেলসি তারকার। আফ্রিকার হাতিরা ৮ জুন গাম্বিয়া ও ১৬ জুন তানজানিয়ার মুখোমুখি হবে।মার্চে গাম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের হোম ম্যাচেও দলে ছিলেন না ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার। মূলত ফিটনেসের কারণেই লামোচি দলীয় অধিনায়ককে বিশ্রামে রেখেছেন বলে জানা গেছে। চলতি বছরের আফ্রিকান নেশনস কাপের কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে দ্রগবা দেশের পক্ষে আর কোনো ম্যাচে খেলেননি। এদিকে আন্তর্জাতিক কোনো শিরোপা জেতার এটাই তার শেষ সুযোগ ছিল। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
খেলাধুলা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |