মতামত :
¦
¦
রেকর্ডের পথে বার্সাক্রীড়া ডেস্ক স্প্যানিশ লা লিগার ২২তম শিরোপাকে ঘিরে বর্ণিল উৎসবে উচ্ছ্বসিত কাতালান প্রাণভোমরা লিওনেল মেসি ও পেদ্রো রদ্রিগুয়েজ -ওয়েবসাইটস্প্যানিশ লা লিগায় শিরোপা আগেই উদ্ধার করেছে বার্সেলোনা। লক্ষ্য এখন রেকর্ড পয়েন্ট গড়ে শিরোপা ঘরে তোলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। সে পথে ভালোভাবেই এগিয়ে চলছে টিটো ভিলানোভার দল। রোববার ন্যু ক্যাম্পে কাতালানরা ২-১ গোলে ভ্যালাদলিদকে হারিয়েছে। এ জয়ের ফলে ৩৬ ম্যাচে বার্সার অর্জন ৯৪ পয়েন্ট। সর্বোচ্চ ১০০ পয়েন্ট নিয়ে গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। তাই বাকি দুই ম্যাচে জয় পেলে সেই মাইলফলক স্পর্শ করতে পারবেন ইনিয়েস্তা-জাভিরা।
বেশ কয়েক বছর যাবত স্প্যানিশ লিগে রাজত্ব ছিল বার্সেলোনার হাতে। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিনবার শিরোপা নিজেদের ঘরে তুলেছিল কাতালানরা। কিন্তু সে রাজত্বে হানা দিয়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আগের মৌসুমে শিরোপা লড়াইয়ে বার্সাকে তেমন কোনো পাত্তাই দেয়নি লস বস্ন্যানকসরা। পয়েন্ট সেঞ্চুরি গড়ে শিরোপা ঘরে তোলার আনুষ্ঠানিকতার কার্যক্রম শেষ করেছিল হোসে মরিনহোর দল। কিন্তু এ মৌসুমের প্রেক্ষাপটটা ভিন্ন। এবার রিয়ালও চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে শিরোপা লড়াইয়ে মেতে উঠতে পারল না। মৌসুমের মাঝামাঝি অবস্থায় বার্সার শিরোপা প্রায় নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন ফুটবলবোদ্ধারা। সেটা সত্যি হয়েছে। চার ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নশিপ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, দ্বিতীয় স্থান ধরে রাখতেই ব্যস্ত সময় কাটিয়েছিলেন রোনালদো-রামোসরা। আর আগের মৌসুমে তাদের গড়া পয়েন্টের পাল্টা জবাব দিতেই এগিয়ে চলছেন ভিলানোভার শিষ্যরা। লিগে তাদের বাকি রয়েছে দুইটি ম্যাচ। পয়েন্ট সেঞ্চুরি বা রেকর্ড পয়েন্ট গড়তে হলে উভয় ম্যাচেই কাতালানদের পেতে হবে কাঙ্ক্ষিত ফলাফল। তাহলেই রিয়ালের আসনটিতে ভাগ বসাতে পারবেন ইনিয়েস্তা-মেসিরা।
লিওনেল মেসি আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছেন। লিগের বাকি ম্যাচগুলোতে তার খেলার সম্ভাবনার প্রদীপ প্রায় নিভু নিভু। তাই দলের প্রাণভোমরাকে একাদশের বাইরে রেখেই মাঠে নামে কাতালানরা। যদিও দলের নয়নমণির অনুপস্থিতিটা খুব একটা টের পাওয়া গেল না। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রতিপক্ষকে সহজেই হারাতে সক্ষম হয় ভিলানোভার দল। খেলার ২১ মিনিটেই ভ্যালদলিদের নিশানাভেদ করেন রদ্রিগুয়েজ পেদ্রো। এরপর আক্রমণের ধারটা আরেকটু বাড়িয়ে দেয় স্বাগতিকরা।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin