বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আবার শীর্ষে সাকিবক্রীড়া প্রতিবেদক ![]() পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে আবারো ওয়ানডে র্যাংকিংয়ের এক নাম্বার তালিকায় উঠে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলে-ব্যাটে ক্রমাগত বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। আর এতে করে আবারো ওয়ানডের অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব।গত মে মাসে জিম্বাবুয়ে সফর থেকে ফিরে আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি সাকিব। সামনে কাউন্টি ক্রিকেট খেলবেন ইংল্যান্ডে। মঙ্গলবার প্রকাশিত আইসিসি র্যাংকিংয়ে ৩৮৭ পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডার তালিকায় শীর্ষে অবস্থান করছেন সাকিব। ৩৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ৩৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে ৩৫৫ পয়েন্ট নিয়ে জ্যাক ক্যালিসের পর দ্বিতীয় স্থানে আছেন সাকিব। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |