মতামত :
¦
¦
আজও লক্ষ্য ভালো খেলাপ্রতিপক্ষ শক্তিশালী ইরানক্রীড়া প্রতিবেদক এএফসি প্রমীলা ফুটবল টুর্নামেন্টের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ উপলক্ষে বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশের মেয়েরা -যাযাদিএএফসি মহিলা এশিয়ান কাপ বাছাইপর্বে শুরুটা ভালো হয়নি বাংলেদেশের মেয়েদের। শক্ত প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৯-০ গোলের পরাজয় জুটেছে তাদের ললাটে। এমতাবস্থায় আজ সুইনু প্রু মারমাদের প্রতিপক্ষ ইরান। র‌্যাংকিংয়ে ৫৩তম স্থানে রয়েছে দলটি। এই দলটার থেকেও যোজন-যোজন পিছিয়ে বাংলাদেশ। তাই আজকের ম্যাচেও জয়ের চিন্তা নয়, ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে দিনের প্রথম ম্যাচে একই মাঠে বিকাল ৪টায় ফিলিপাইনের মুখোমুখি হবে থাইল্যান্ড।
এশিয়ান কাপে 'বি' গ্রুপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে সবার নিচে অবস্থান বাংলাদেশের। গ্রুপের সেরা দল এএফসি এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ফলে বাঘা বাঘা প্রতিপক্ষকে ডিঙিয়ে চূড়ান্তপর্বে খেলার স্বপ্ন দেখাটা ভুলই হবে সাবিনাদের। তাই আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচে ভালো খেলা উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করলেন কোচ সৈয়দ গোলাম জিলানী। তিনি বলেছেন, 'আগের ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে এত গোল খাওয়াটা প্রত্যাশিত ছিল না। থাইল্যান্ড ভালো দল। র‌্যাংকিংয়েও অনেক এগিয়ে। তবে ভুল আমাদেরও ছিল। ১২ মিনিটের মধ্যে তিন গোল খেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েরা। এছাড়া আগের ম্যাচে মাঝমাঠ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে আমরা ভালো খেলিনি। তবে এসব ভুলে আজকের ম্যাচে ভালো কিছু করতে চাই।' তিনি আরো বলেছেন, 'এ টুর্নামেন্টে আমরা খেলতে এসেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসিনি। আমাদের প্রতিপক্ষরা খুবই শক্তিশালী। তারা দীর্ঘদিন ধরে খেলে আসছে। আর আমাদের মেয়েরা খেলা শুরু করেছে মাত্র ৭ থেকে ৮ বছর। তারপরও মেয়েরা যদি ভালো খেলা উপহার দিতে পারে, তবে ফলাফল আমাদের পক্ষেই আসবে।'
এদিকে, আগের ম্যাচে ফিলিপাইনের কাছে ৬-০ গোলে হারলেও 'বি' গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে যাওয়ার অভিন্ন লক্ষ্য ফিফা র‌্যাংকিংয়ের ৫৩ নাম্বারে থাকা ইরানেরও। ইরানের পর্তুগিজ কোচ হেলেনা কস্তা বলেন, 'গ্রুপের দলগুলোর বিপক্ষে আমরা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে খেলব। আমার বিশ্বাস এভাবে খেলেই মেয়েরা পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। অক্টোবর থেকেই এই টুর্নামেন্টের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ভালোমানের খেলোয়াড়দের নিয়েই ঢাকায় এসেছি। তাছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে জর্ডানের সঙ্গে একটি প্রীতিম্যাচ খেলেছি আমরা এবং রাশিয়ায় একটি টুর্নামেন্টে খেলে চতুর্থ হয়েছি। এছাড়া আমেরিকার অনূর্ধ্ব-১৯ দলের মেয়েদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।' দিনের অপর ম্যাচে বিকাল ৪টায় থাইল্যান্ডের প্রতিপক্ষ ফিলিপাইন। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকলেও ফিলিপাইনকে সমীহ করছেন থাইল্যান্ডের কোচ পিয়াকুল কেউনাম কাং। তিনি বলেন, ফিলিপাইন বেশ ভালো দল। আমরা এই গ্রুপের সেরা দল হওয়ার জন্য টুর্নামেন্ট খেলতে এসেছি। থাইল্যান্ড ভালো টিম বলে আমরা অহঙ্কার করছি না। আমরা প্রতিটি দলকে সমান চোখে দেখছি। ভালো খেলা উপহার দিয়েই চ্যাম্পিয়ন হতে চাই আমরা।' এদিকে, ফিলিপাইনের কোচ আরনেস্ট থমাস ভিক্টোরিয়া বলেছেন, 'থাইল্যান্ড ভালো দল। আমরাও শক্তিশালী দল, আজকের ম্যাচে পজেটিভ কিছুই আশা করছি। মেয়েরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। আশা করছি, তারা ভালো খেলাই উপহার দেবে।'
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin