শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবাবিনোদন ডেস্ক ![]() রণবীর ও ঋষি কাপুরক্যারিয়ারের সাফল্যে ছেলে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক ও পরিচালক ঋষি কাপুর। তিনি তার ছেলেকে কাপুর পরিবারের ঐতিহ্য রক্ষার ধারক-বাহক মনে করেন।২০০৭ সালে সঞ্জয় লীলা বনশালির 'সাঁওরিয়া' ছবির মাধ্যমে বলিউডে পা রাখে রণবীর। ক্যারিয়ারের মাত্র ৭ বছরেই তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করায় স্বাভাবিকভাবেই অভিভূত ঋষি। তিনি বলেন, 'বলিউড ইন্ডাস্ট্রিতে কাপুর পরিবারের যথেষ্ট প্রতিপত্তি থাকা সত্ত্বেও রণবীর নিজ গুণেই এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। তার অভিনয় দক্ষতা দেখে আমি রীতিমতো বিস্মিত। রণবীরের 'রাজনীতি', 'রকস্টার', 'বরফি'সহ প্রতিটি ছবিই দর্শকরা লুফে নিয়েছেন। আমি সবসময় ওকে আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করে চলছি।' ঋষি আরো বলেন, 'রণবীর ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন পথে হেঁটেছে। শুরু থেকেই সে ব্যতিক্রমী সব চরিত্র পছন্দ করেছে। চ্যালেঞ্জিং হলেও সে সব চরিত্রগুলো দক্ষতার সঙ্গেই ফুটিয়ে তুলেছে। আমি ওর বয়সে এ ধরনের চরিত্রে অভিনয়ের সাহস পায়নি।' এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |