মতামত :
¦
¦
কারাগারে অশ্রুসজল সঞ্জয়বিনোদন ডেস্ক 'মুন্নাভাই'খ্যাত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত বর্তমানে নয়াদিলি্লর আর্থার রোডের জেলে রয়েছেন। জেলের পরিবেশের সঙ্গে তিনি নিজেকে কোনোভাবেই মানিয়ে নিতে পারছেন না। আত্মসমর্পণের পর থেকে তিনি অশ্রুসজল অবস্থায়ই অধিকাংশ সময় পার করছেন। সেখানকার পরিবেশ মোটেও বসবাসের উপোযোগী নয়। সঞ্জয়ের থাকার ঘরের অর্ধেকটা মাটির নিচে। তাই সেখানে বাইরের আলো প্রবেশ করে না। খাবার-দাবারও উন্নতমানের নয়। এ নিয়ে সঞ্জয় জেল কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছেন। এরপরই কারা কর্তৃপক্ষ তাকে বাড়ির খাবার খাওয়ার অনুমতি দিয়েছে। এছাড়া কারাগারে বালিশ, মাদুর, পাখাসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেয়ার অনুমতিও পেয়েছেন সঞ্জয়। তবে তাকে ইলেক্ট্রনিক সিগারেট সঙ্গে রাখার অনুমতি দেয়া হয়নি। জেলের ভেতর সঞ্জয়ের এই বাড়তি সুখের মেয়াদ অবশ্য খুব বেশি দিনের জন্য নয়। আগামী এক মাস তিনি এসব সুবিধা পাবেন।
কারাসূত্রে জানা গেছে, সঞ্জয় দত্তকে বেশিরভাগ সময়ই বিমর্ষ দেখাচ্ছে। কখনো কখনো তিনি কাঁদছেনও। তবে পুরো পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন।
আপাতত কিছুদিন সঞ্জয় মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারেই থাকবেন। প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শেষ হওয়ার পর পুনের ইয়েরাওয়াড়া কারাগারে তাকে স্থানান্তর করা হতে পারে।
বলিউডের ইতিহাসে অন্যতম বিতর্কিত তারকা সঞ্জয় দত্ত মাদকাসক্তি, অবৈধ মাদক বহন, কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা, মুম্বাইয়ের ভয়াবহ ক্রমিক বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততা এবং বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ তাকে ৫ বছরের সশ্রম কারাদ- দেন ভারতের সর্বোচ্চ আদালত। এই মামলায় এরই মধ্যে তিনি দেড় বছর জেল খেটেছেন। এজন্য তাকে আরো সাড়ে তিন বছর সাজা খাটতে হবে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin