শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
নজরুলে আচ্ছন্ন কণাবিনোদন রিপোর্ট ![]() নবীন প্রজন্মের শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী কণার নজরুলসঙ্গীতের প্রতি ভীষণ দুর্বলতা রয়েছে। তাই আধুনিক গানের পাশাপাশি তিনি নজরুল সঙ্গীতেরও চর্চা করছেন। এবারের নজরুল জয়ন্তীতে কণা বিভিন্ন চ্যানেলের চারটি নজরুলবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এসব অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের পাশাপাশি তিনি নজরুলসঙ্গীত নিয়ে আলোচনাও করবেন।কণার অংশগ্রহণকৃত চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- এটিএন বাংলা, মাছরাঙা এবং এসএটিভি। এছাড়াও একটি চ্যানেলে লাইভ গান করার কথাবার্তা চলছে। এসব অনুষ্ঠান কণা নজরুলের প্রচলিত গানের পাশাপাশি কিছু অপ্রচলিত গানও পরিবেশন করবেন। এ সম্পর্কে কণা যাযাদি বিনাদনকে বলেন, 'নজরুলের গানের মাঝে আমি আলাদা সুরের ছোঁয়া খুঁজে পাই। তার গানের সুর আমাকে সর্বদা আচ্ছন্ন করে রাখে। তাই এবারের নজরুল জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। আশা করছি, আমার অনুষ্ঠানগুলো দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।' উল্লেখ্য, কণা নজরুলসঙ্গীতের একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশেরও সিদ্ধান্ত নিয়েছেন। তার এ অ্যালবামটি নজরুলের ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে। গানগুলোর সঙ্গীত পরিচালনা করছেন- বাপ্পা মজুমদার, তানভীর আলম সজীবসহ আরো অনেকেই। তবে এখন পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত করেননি। ২০০৬ সালে কণার প্রথম একক 'জ্যামিতিক ভালোবাসা' প্রকাশিত হয়েছিল। এর দু'বছর বিরতির পর 'ফুয়াদ ফিচারিং কণা' শিরোনামের অ্যালবামটি বাজারে আসে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |