মতামত :
¦
¦
মোটরসাইকেল আমদানিতে ট্যারিফ কমিশনের শুল্ক কমানোর সুপারিশ শঙ্কিত দেশীয় উৎপাদনকারীরাযাযাদি রিপোর্ট আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে সিকেডি (কমপ্লিট নক ডাউন বা কয়েক ভাগ করে আনা) মোটরসাইকেল আমদানিতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক এবং ১৩ শতাংশ আমদানি শুল্ক কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন (বিটিসি)। সরকারি এই সংস্থাটির দেশীয় শিল্প স্বার্থবিরোধী সুপারিশে উদ্বিগ্ন দেশীয় উদ্যোক্তারা। একই সঙ্গে তারা মোটরসাইকেল আমদানিতে শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে।
ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, মোটরসাইকেল আমদানির ওপর সম্পূরক শুল্ক ছিল ১০ শতাংশ। ২০১০-১১ এবং ১১-১২ অর্থবছরে ১০ শতাংশ করে বেড়ে তা দাঁড়ায় ৩০ শতাংশে। চলতি অর্থবছরে আরো ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল ট্যারিফ কমিশন। কিন্তু বাজেটে শুল্ক বাড়ানো হয়নি। অথচ এবার ঠিক উল্টাপথে হাঁটছে কমিশন। তারা আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব না দিয়ে কমানোর প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান শাহাব উল্লাহ বলেন, ট্যারিফ কমিশন শুধু সুপারিশ করতে পারে। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থ মন্ত্রণালয়।
সূত্রমতে, মোটরসাইকেল উৎপাদনে দেশ এখন প্রায় স্বয়ংসম্পূর্ণ। এ অবস্থায় আমদানি নিরুৎসাহিত করতে হবে। একই সঙ্গে দেশি উৎপাদনকারীদের প্রণোদনা দিয়ে এই খাতে আরো বেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করা। কিন্তু তা না করে উল্টো আমদানিকে উৎসাহিত করা হচ্ছে। আর এতে দেশীয় শিল্প বিপর্যয়ের মুখে পড়বে।
জানা গেছে, বাংলাদেশ মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসেম্বালার্স অ্যাসোসিয়েশন (বিএমএমএএ) নামের একটি সংগঠনের আবেদনের প্রেক্ষিতে সিকেডি (কমপ্লিট নক ডাউন বা কয়েক ভাগ করে আনা) আগামী বাজেটে মোটরসাইকেল আমদানিতে সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে ১০ শতাংশ কমিয়ে ২০ শতাংশ করা এবং শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার সুপারিশ করে ট্যারিফ কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএমএমএএ বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত কোনো সংগঠন নয়। এমনকি তা এফবিসিসিআইয়ের সদস্যও নয়। উপরন্তু বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদনের লাইসেন্সপ্রাপ্ত ৬টি প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস্ লি., ওয়ালটন হাইটেক ইন্ডা. লি., মার্সেল বিডি লি., রোড মাস্টার মোটরস্, নিউ গ্রামীণ মোটরস্ এবং এইচ পি এম আটো ইন্ডাস্ট্রির কোনোটিই সংগঠটির সঙ্গে জড়িত নয়।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin