মতামত :
¦
¦
সূচক বাড়লেও দাম কমেছে অধিকাংশ শেয়ারেরযাযাদি রিপোর্ট দেশের পুঁজিবাজারে সূচক বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের লেনদেনের দুই দিনই বাজারে সূচক বৃদ্ধি পেল।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছে, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। তারা বাজারের প্রতি পুনরায় আগ্রহী হয়ে উঠেছেন। এ সময় বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ জরুরি। তারা বাজারে এলে তারল্য প্রবাহ বাড়বে।
এদিকে গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শেষ হয়েছে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায়। ডিএসইতে সূচক বেড়েছে প্রায় ২৯ পয়েন্ট এবং সিএসইতে সূচক বেড়েছে প্রায় ৩৪ পয়েন্ট। তবে লেনদেনের মাঝখানে সূচকের ঊর্ধ্বমুখী তীর উঠানামা করেছে। সূচকের বৃদ্ধি সত্ত্বেও দিনশেষে দুই বাজারেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সার্বিক লেনদেনেও ভিন্নতা দেখা গেছে। প্রধান বাজার ডিএসইতে রোববারের চেয়ে লেনদেন যথেষ্ট পরিমাণে কমলেও সিএসইতে সামান্য বেড়েছে। একদিন যেতে না যেতে ডিএসইর লেনদেন ফের পাঁচশ' কোটি টাকার নিচে নেমে এসেছে।
গতকাল ডিএসই'তে লেনদেন হয়েছে ২৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এদের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৪৭০ কোটি ৪৫ লাখ ১৪ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৮ কোটি ১২ লাখ টাকা কম। দিনশেষে ডিএসইর লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা ও ইউনাইটেড এয়ার।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin