রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনের সংশোধনী গণবিরোধযাযাদি রিপোর্ট অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ৫ মে'র নতুন সংশোধনী গণবিরোধী বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। এ ছাড়া এই আইনে পুরনো গেজেটে প্রতিকারপ্রার্থীদের আবেদনের সময়সীমা ৫৭ দিন থেকে ৩০০ দিন বাড়ানোর দাবি জানান তারা।শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এই দাবি জানান। বক্তারা বলেন, ২০০১ সালে আওয়ামী সরকার আইন পাস করলেও বিগত জোট সরকার গেজেট প্রকাশ না করে এই আইন অকার্যকর করে রেখেছিল। গত তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশের মাধ্যমে এই আইন বাতিলের চেষ্টা করেছে। তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই আইন কার্যকর করতে চাইলেও সরকারের ভূমি মন্ত্রণালয়ের স্বার্থান্বেষী মহল সঙ্কট জিইয়ে রেখেছে। সর্বশেষ গত ৫ মে আইনটির সংশোধন করা হয়। কিন্তু এতে এমন কিছু বিষয় যুক্ত করা হয়েছে, যাতে সম্পত্তি প্রতার্পণ করা আরো জটিল হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, সহ-সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট পরিমল ঘোষ এবং এলআরডির পরিচালক শামসুল হুদা। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |