মতামত :
¦
¦
৫ মে'র তা-ব স্বাধীনতার চেতনাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল : খাদ্যমন্ত্রীযাযাদি রিপোর্ট খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, ৫ মে হেফাজতের নামে বিএনপি ও জামায়াত-শিবিরের তা-ব শুধু মহাজোটের সরকারকেই নয়, স্বাধীনতার চেতনাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল।
তিনি বলেন, হেফাজতের কাঁধে ভর করে মানবতাবিরোধী অপরাধীদের রক্ষায় খালেদা জিয়া সেদিন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবৈধ পথে ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছিলেন।
শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে সামপ্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ আয়োজিত 'স্থিতিশীল গণতন্ত্র ও শান্তিপূর্ণ স্বদেশের জন্য আরো সক্রিয় ও ঐক্যবদ্ধ প্রয়াস চাই' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, মঈনুদ্দিন বাদল এমপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান। আয়োজক সংগঠনের সমন্বয়ক অজয় রায়ের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য বিপুল বিশ্বাস, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের আফজাল হোসেন, খেলাঘর সভাপতি ডা. লেলিন চৌধুরী, জাসদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক প্রধান প্রমুখ।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin