মতামত :
¦
¦
অ্যামনেস্টির রিপোর্ট বর্তমান বাস্তবতার ক্ষুদ্র চিত্র : মওদুদযাযাদি রিপোর্ট 'হুমকির মুখে গণতন্ত্র ও মৌলিক অধিকার' শীর্ষক বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ আহমদ -যাযাদিবাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত প্রতিবেদন 'বর্তমান বাস্তবতার ক্ষুদ্র চিত্র' বলে মন্তব্য করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্টের উদ্যোগে 'হুমকির মুখে গণতন্ত্র ও মৌলিক অধিকার' শীর্ষক এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ মন্তব্য করেন।
সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আহমেদ আজম খান, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ।
প্রতিবেদনটির ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মওদুদ আহমদ বলেন, দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে তারই একটি ক্ষুদ্র প্রতিফলন ঘটেছে। বাস্তব চিত্র আরো গভীর, আরো ব্যাপক। মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরার জন্য লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটিকে সাধুবাদও জানান তিনি।
দেশের মানবাধিকার পরিস্থিতির চিত্র তুলে ধরে সাবেক এই আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, গ্রামাঞ্চলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও মদদে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ ও যুবলীগের লোকজন যা করছে, তা অবর্ণনীয়। অ্যামনেস্টির প্রকাশিত প্রতিবেদনের চেয়ে তার ব্যাপকতা অনেক লম্বা। বিচারবহির্ভূত হত্যাকা-ের যে সংখ্যা প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তব সংখ্যা আরো বেশি হবে বলে আমরা মনে করি।
তিনি বলেন, অ্যামনেস্টির প্রতিবেদন নিয়ে সরকারকে জিজ্ঞাসা করা হলে, তারা হয়ত বলবেন, এটি ভিত্তিহীন, মিথ্যা ও অসত্য। তারা নিজেদের দোষ স্বীকার করবেন না।
সরকারের উদ্দেশে মওদুদ বলেন, দেশের জনগণ আগামী নির্বাচনে যদি সুযোগ পায়, মানবাধিকার পরিস্থিতির এ রকম কর্মকা-ের জবাব ব্যালটের মাধ্যমে আপনাদের দেবে। সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশে আজ গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকার বলে কিছু নেই।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin