মতামত :
¦
¦
আগামী মাসে মেয়র হানিফ ফ্লাইওভার খুলে দেয়ার ঘোষণাযাযাদি রিপোর্ট কয়েক দফা ব্যর্থ হওয়ার পর নতুন করে মেয়র হানিফ উড়াল সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নতুন ঘোষণা অনুযায়ী আগামী মাসেই এর একাংশ খুলে দেয়া হবে। তবে সরেজমিন ঘুরে দেখা গেছে এখনো কাজ বাকি আছে ২০ ভাগেরও বেশি।
উল্লেখ্য, বলা হয়েছে মেয়র হানিফ ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেয়া হলে পুরোপুরি বদলে যাবে রাজধানীর চেহারা। যানজট কমবে, যুগান্তকারী নেটওয়ার্ক তৈরি হবে রাজধানীর সড়ক পথের। এমনই স্বপ্নের কথা গত তিন বছর ধরে শুনছে যাত্রাবাড়ীর মানুষ। কিন্তু দীর্ঘ নির্মাণযজ্ঞ ফিকে করে দিয়েছে সেই স্বপ্ন।
গত ডিসেম্বরে এ ফ্লাইওভারটি খুলে দেয়ার কথা ছিল। প্রথম দফায় পিছিয়ে মার্চ পরে তা জুনে গিয়ে ঠেকেছে। তবে আগামী মাসেও পুরোটা নয়, উন্মুক্ত হচ্ছে ফ্লাইওভারের সামান্য অংশ মাত্র।
সূত্র জানায়, মূল নকশার সঙ্গে বাড়তি পরিকল্পনা অনুযায়ী মালিবাগ-মগবাজার এবং মিরপুর-গাবতলী ফ্লাইওভারও যুক্ত হবে মেয়র হানিফ ফ্লাইওভারের সঙ্গে।
পরিবহন শ্রমিকরা বলছেন, নির্মাণ পরিকল্পনায় ত্রুটির কারণে ফ্লাইওভারের তলদেশ দিয়ে দ্বিতল বাসগুলোর চলাচলে এখনই অসুবিধা হচ্ছে। মূল সড়কের দুদিকে বাড়তি পিলার থাকায় পরিবহন ক্ষমতা কমে গেছে অর্ধেকেরও বেশি। ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা অবশ্য এসব নিয়ে কোনো কথাই বলতে চাননি।
প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে যাত্রাবাড়ী থেকে গুলিস্তান হয়ে পলাশীর মোড় পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এ ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে পিপিপি (পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ) পদ্ধতিতে। এতে অর্থায়ন করছে ওরিয়ন গ্রুপ। প্রকল্প তত্ত্বাবধান করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin