বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
পাক সেনাদের সহায়তায় আলীম ৩৭০ জনকে
হত্যা করেনযাযাদি রিপোর্ট মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আবদুল আলীমের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৬তম সাক্ষী যোগেন চন্দ্র পাল বলেছেন, মুক্তিযুদ্ধকালে আলীম শান্তি কমিটির লোক এবং পাক সেনাদের নিয়ে কাদিপুর গ্রামে হামলা চালিয়ে ৩৭০ জন মানুষকে হত্যা করেন। তাদের মধ্যে কৃষ্ণ ডাক্তার, শিবেন এবং তরমুজা লালের লাশ চিনতে পেরেছিলাম।বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি পেশকালে তিনি এসব কথা বলেন। জয়পুরহাটের কড়ই পালপাড়া গ্রামের যোগেন চন্দ্র পাল (৬৪) জবানবন্দিতে বলেন, ১৯৭১ সালের বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে আলীম শান্তি কমিটির লোক ও পাক সেনাদের নিয়ে কাদিপুর গ্রামে আসেন। সাক্ষী বলেন, তার বাড়ি থেকে ২-৩ বিঘা সরে গিয়ে দেখেন, চাঁনতারা পতাকা এবং লাঠি হাতে আলীমের সহযোগীরা মানুষদের তাড়া করে উত্তর দিক থেকে পশ্চিম দিকে নিয়ে আসছে। তিনি বলেন, 'বেলা ডোবার প্রায় আধ ঘণ্টা পর আমি ডোমপুকুরপাড়ে গিয়ে দেখি, শুধু লাশ আর লাশ পড়ে আছে। লাশের গায়ে রক্ত আর কাদা মাখামাখি। ২-৩টি লাশ আমি চিনতে পেরেছিলাম। বাকিগুলো চেনার উপায় ছিল না। ওই ২-৩টি লাশের মধ্যে কৃষ্ণ ডাক্তার, শিবেন এবং তরমুজার লাশ ছিল।' সাক্ষী বলেন, এরপর তিনি ভারত চলে যান। ভারত থেকে ফিরে এসে লোকজনের কাছে জানতে পারেন, ওইদিন কাদিপুর গ্রামের হামলায় ৩৭০ জন মানুষকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, ভারত থেকে ফিরে এসে দেখেন, তাদের বাড়ির কিছু নেই- সব সমান হয়ে গেছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |