মতামত :
¦
¦
বরিশালে জামায়াত নেতাসহ আটক ১০বরিশাল অফিস বরিশাল মহানগর জামায়াতের সম্পাদক জহিরউদ্দিন বাবরসহ জামায়াতের ১০ নেতাকর্মীকে শুক্রবার রাতে আটক করেছে পুলিশ। নগরীর আলেকান্দা আমতলা মোড়সংলগ্ন মজিদ মঞ্জিল নামক একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। অন্য আটককৃতরা হলেন- মহানগর জামায়াতের প্রচার সম্পাদক ও দৈনিক সংগ্রামের বরিশাল প্রতিনিধি শাহআলম (৩৫), জামায়াত নেতা আকরাম হোসেন (৫২), জব্বার (৬২), আবদুল মান্নান (২৪), আহম্মেদ আলী (৩৮), আবুল বাশার ( ৫০), আবদুল ওহাব (৫২), অলিউল্লাহ (২০) এবং ছাত্তার (৩৮)। পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকা- ঘটানোর উদ্দেশে গোপন সভা করার সময় তাদের আটক করা হয়।
অস্ত্র ও গুলি উদ্ধার
নগরীর স্ব-রোড এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করেছে।
কোতোয়ালি থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে নগরীর স্ব-রোড এলাকার পুলিশের তালিকভুক্ত সন্ত্রাসী মিহির সরকারের বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘরের ভেন্টিলেটরের ভেতর থেকে দেশে তৈরি একটি পাইপগান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঘটনার স্থান কাউনিয়া থানাধীন হওয়ায় উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
স্বদেশ -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin