বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি সমাবেশস্বদেশ ডেস্ক ![]() ব্রাহ্মণবাড়িয়া কালেক্টরেট ভবনের সামনে তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি -যাযাদিজেলা প্রশাসনের কালেক্টরেট সহকারীরা (তৃতীয় শ্রেণির কর্মচারী) পদবি পরিবর্তন এবং বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে বুধবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন। কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :হবিগঞ্জ : বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক নজির হোসেন, সহ-সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। কুড়িগ্রাম : সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য রিয়াজুল আলম রাফি, কুড়িগ্রাম শাখার সভাপতি ওয়ারেছ আলী, সম্পাদক নাসিম উদ্দিন প্রমুখ। চাঁদপুর : মিছিল শেষে জিয়া উদ্দিন বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুল আলম, সদস্য সাখাওয়াত হোসেইন প্রমুখ। মানিকগঞ্জ : সংগঠনের জেলা সভাপতি মীর মিরাজ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাসুদুর রহমান রতন, জেলা কমিটির সদস্য মশিউর রহমান প্রমুখ। নাটোর : সমাবেশে বক্তব্য দেন জেলা সমিতির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক আশফাকুল আলম, অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। টাঙ্গাইল : সংগঠনের জেলা সমিতির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কবির হোসেন, আবদুল হামিদ প্রমুখ। নেত্রকোনা : জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মো. রফিক, নোয়াব হোসেন প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া : সংগঠনের জেলা সভাপতি একেএম নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোজাম্মেল হোসেন, সেলিম, মানিক মিয়া, তাহমিনা বেগম, খুকু মনি দেবী প্রমুখ বক্তৃতা করেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |