মতামত :
¦
¦
উদ্বোধনের আগেই ভবনে ফাটলচন্দ্রা উপস্বাস্থ্য কেন্দ্র ভবনজামালপুর প্রতিনিধি জামালপুরে চন্দ্রা উপস্বাস্থ্যকেন্দ্রের ভবনে ফাটল -যাযাদিজামালপুরে উদ্বোধনের আগেই তিন তলাবিশিষ্ট চন্দ্রা উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনের ফ্লোরও দেবে গেছে।
৭০ লাখ ৬৬ হাজার টাকা ব্যয় ধরে জামালপুর শহরতলীর চন্দ্রা উপ-স্বাস্থ্য কেন্দ্রের তিন তলাবিশিষ্ট ভবন নির্মাণের জন্য ২০০৯ সালের ৬ আগস্ট ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরআর এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয়া হয়। একই বছরের ২৩ অক্টোবর ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এক বছরের মধ্যে কাজ সমাপ্ত করার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের কাছে কাজ বিক্রি করে দেয়। ঠিকাদার ২০১১ সালের ২৯ মে কাজ শেষ করে স্বাস্থ্য বিভাগকে ভবনটি বুঝিয়ে দেয়। কিন্তু সাভার ট্র্যাজেডির পর নবনির্মিত উপ-স্বাস্থ্য কেন্দ্র ভবনের ফাটলের দৃশ্য এলাকাবাসীর নজরে পড়ে। পরে বিষয়টি জানতে পেরে জেলা স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন। জামালপুরের সিভিল সার্জন ডা. নারায়ণ চন্দ্র দে সাংবাদিকদের জানিয়েছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্বোধন করা হচ্ছে না। কাজটির মাঠপর্যায়ে সার্বক্ষণিক পরিদর্শনকারী হিসেবে শহিদুলাহ অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড নিয়োজিত ছিল। বিষয়টি তাদেরসহ স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
জামালপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সালাহ উদ্দিন চৌধুরী জানান, আরআর এন্টারপ্রাইজ কাজ শেষে সমুদয় বিল এবং জামানতের ১০ ভাগ টাকা তুলে নিয়ে গেছে। বিল্ডিংটি উদ্বোধনের আগেই যেভাবে ফাটল ধরেছে, মেরামত করলেও টিকবে না। এটা ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।
 
( লেখাটি পড়া হয়েছে ৫৪ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
স্বদেশ -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin