রোববার, মে, ২৬, ২০১৩: জ্যৈষ্ঠ ১২, ১৪২০ বঙ্গাব্দ: ১৫ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
শর্ট নিউজদামুড়হুদায় নয় কেজি রুপার অলঙ্কার উদ্ধার দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গায় বিজিবি শুক্রবার বিকালে অভিযান চালিয়ে ৯ কেজি রুপার অলঙ্কার উদ্ধার করেছে। দামুড়হুদার সুলতানপুর বিজিবির নায়েক সুবেদার খায়রুলের নেতৃত্বে ঝাঝাডাঙ্গায় বিজিবি টহল দিচ্ছিল। চোরাকারবারিরা তাদের উপস্থিতি টের পেয়ে অলঙ্কারগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি তা উদ্ধার করে। বীরগঞ্জে চাল সংগ্রহ অভিযান বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের আয়োজনে চাল সংগ্রহ অভিযান শুক্রবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে জবেদা অটো রাইসমিল থেকে ৫ মেট্টিক টন চাল ক্রয়ের মাধ্যমে অভিযানের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খাদ্য নিয়ন্ত্রক মহসিন আলী, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, চালকল মালিক গ্রুপের সম্পাদক আমজাদ, সদস্য মকসেদ আলী, ব্যবসায়ী গোলম আযম কাজল, খাদ্য পরিদর্শক আকলিমা খাতুন, খাদ্য সংগ্রহ কমিটির সদস্য ইয়াছিন আলী, ব্যবসায়ী সফিকুল ইসলাম, সাইদুল ইসলাম, মকসেদ, প্রমথ চন্দ্র রায় প্রমুখ। পোরশায় ব্র্যাকের কর্মশালা পোরশা (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর পোরশা উপজেলায় ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা এবং স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে অ্যাডভোকেসি কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। বক্তব্য দেন কর্মসূচির সিনিয়র উপজেলা ম্যানেজার মোখলেছুর রহমান। টেকনাফে ৪ ইয়াবা ব্যবসায়ী আটক কক্সবাজার সংবাদদাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী পিচ্চি আনোয়ারকে কক্সবাজারের টেকনাফে ১ হাজার ৯৮৮ পিস ইয়াবাসহ শুক্রবার আটক করেছে বিজিবি। এ সময় তার সঙ্গে থাকা শাকিল, জাবের এবং হোছেন আহমদ নামে মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সাবরাং বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।কালিহাতীতে ১১৩ বোতল ফেনসিডিলসহ আটক ৩ কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ি নামক স্থান থেকে শনিবার ১১৩ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শেরনগর গ্রামের জোনাব আলীর ছেলে আবদুল জলিল (৬০), রস্তমপুর গ্রামের শাখাওয়াতের ছেলে জোবায়েদ হোসেন (২২) এবং রংপুরের পীরগাছা উপজেলার হরিচরণপাড়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে মশিউর রহমান (২৪)। পুলিশ জানায়, সন্দেহজনকভাবে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মোড় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১১৩ ফেনসিডিল পাওয়া যায়। পুলিশ তাদের নামে থানায় মামলা করেছে। শিবগঞ্জে জাল রুপি উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত থেকে শুক্রবার রাতে সাড়ে ৭ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুক্রবার রাত সাড়ে ৯টায় শিংনগর সীমান্তের ১৭০নং পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতে জাল রুপি পাচার করছিল চোরাকারবারিরা। এ সময় বিজিবির একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে একটি ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে সাড়ে ৭ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করে বিজিবি সদস্যরা। আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা বরিশালের আগৈলঝাড়ায় শনিবার পুকুরে ডুবে প্রিয়া অধিকারী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার রাজাপুর গ্রামের আবনী অধিকারীর মেয়ে। শনিবার সকালে পরিবারের সবার অজান্তে শিশুটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বদরগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা রংপুরের বদরগঞ্জে ৭২ বোতল ফেনসিডিলসহ আমিনুল ইসলাম নামে এক ভটভটিচালককে পুলিশ শনিবার আটক করেছে। সে উপজেলার উত্তর বাওচ-ী বালাপাড়ার মনিয়ার রহমানের ছেলে। শহরের এরশাদ ব্রিজে একটি ভটভটিতে তল্লাশি চালালে একটি ব্যাগে ৭২ বোতল ফেনসিডিলসহ চালক আমিনুলকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তালায় আওয়ামী লীগের সম্মেলন তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে শেখ আবদুল আজিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অধ্যাপক সুভাষ চন্দ্র সেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত নির্বাচনে শেখ আবদুল আজিজ, ডা. মতিয়ার রহমান এবং হাসানুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৮২ ভোট পেয়ে শেখ আবদুল আজিজ নির্বাচিত হন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা কৃষক লীগ সভাপতি বিশ্বজিৎ প্রমুখ উপস্থিত ছিলেন। মহেশপুরে সাড়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত থেকে শনিবার ভোরে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালিয়ে একটি বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি বস্তায় ভর্তি ৮৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ডিমলায় যুবদলের বিক্ষোভ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর ডিমলা উপজেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে শুক্রবার রাতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুবদল কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সম্পাদক সাইফুল আলম নীরবসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা যুবদলের সভাপতি গোলাম রব্বানী প্রধানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক রইছুল আলম চৌধুরী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, আমিনুল ইসলাম, হেলাল উদ্দিন, আতিকুর রহমান ভুট্টু, আবু বক্কর সিদ্দিক, হামিদুর রহমান ভুট্টু, আলমগীর হোসেন প্রমুখ।কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার পানিতে ডুবে সবুজ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সবুজ পৌরসভার বাকুলিয়া গ্রামের স্বপন হোসেনের ছেলে। শনিবার সকালে সবুজের মা তাকে বারান্দায় বসিয়ে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। পাকুন্দিয়ায় বাল্যবিয়ে প- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরের লক্ষ্মীয়া রথখোলা গ্রামে শুক্রবার বিকালে ছামিরা বেগম (১৩) নামে এক শিশুর বিয়ে প- করে দিয়েছে স্থানীয় প্রশাসন। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে এবং স্থানীয় লক্ষ্মীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। উপজেলার রাহরামখানপাড়া গ্রামের জব্বার মুন্সীর ছেলে শহিদুলের সঙ্গে ছামিরার বিয়ের দিন ধার্য হয় শুক্রবার। বিষয়টি স্থানীয় লোকজন, পুলিশ প্রশাসন এবং বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিনিধিরা জানতে পেরে বিয়েবাড়িতে উপস্থিত হয়ে বিয়ে প- করে দেন। এ সময় মেয়ের অভিভাবকরা বাল্যবিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার করলে পুলিশ ও এনজিও প্রতিনিধিরা চলে যান। রায়পুরে বন্দুকসহ ৩ ডাকাত আটক রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে শুক্রবার রাতে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে একটি একনলা বন্দুক এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃতরা হলো- উপজেলার চরবগা গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৮), কাজলের ছেলে আরিফ হোসেন (২৫) এবং সদর উপজেলার চররুহিতা গ্রামের সিদ্দিক উল্যার ছেলে ইউসুফ (৩৫)। উপজেলার সোনাপুরের রাখালিয়ার হাজীবাড়ি পাটওয়ারী মসজিদের সামনের সুপারি বাগানে রাত দেড়টার দিকে ৮-১০ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।তাড়াশে উন্মুক্ত বাজেট ঘোষণা তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট শনিবার ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান ১ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ৩০০ টাকার ওই বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এডিসি (সার্বিক) মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী আমজাদ হোসেন মিলন, ইউএনও শরীফ রায়হান কবির, সহকারী কমিশনার (ভূমি) তোফায়েল হোসেন, ওসি আবদুর রফিক, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আব্দুর রহমান প্রমুখ।চাঁপাইনবাবগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারদিলালপুর এলাকা থেকে শনিবার সকালে আতাউর রহমান (৪৮) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আতাউর একই গ্রামের সাহেবজানের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পারদিলালপুর গ্রামের একটি আমবাগানে সকালে আতাউরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি ওসি। কাঁঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধার মৃত্যু ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেচরী গ্রামের মুক্তিযোদ্ধা মান্নান লস্কর (৫৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে শনিবার ভোরে মারা গেছেন। শুক্রবার দুপুরে উপজেলার কাঁঠালিয়া-কৈখালী সড়কের বান্ধাঘাটায় মোটরসাইকেল থেকে খাদে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। হাতুড়ে ডাক্তারের চিকিৎসায় তালায় একজনের মৃত্যু তালা (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার তালা উপজেলায় হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় শুক্রবার ভোরে রতন ঘোষ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিনেরপোতা এলাকার মৃত গঙ্গা ঘোষের ছেলে। বৃহস্পতিবার রাতে ওয়াপদায় চাকরিরত রতন ঘোষ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন পার্শ্ববর্তী বাজারের ডা. বিদ্যারতনকে ডেকে আনেন। বিদ্যারতন এসে রতনকে একটি ইনজেকশন পুশ করেন। এরপর তিনি আরো অসুস্থ হয়ে চিৎকার করতে থাকেন এবং তার পেট ফুলে যায়। এ সময় ডাক্তার আশ্বাস দেন, রতন ধীরে ধীরে ভালো হয়ে যাবেন। তার পরামর্শে পরিবারের সদস্যরা রতনকে অন্য কোথাও না নিয়ে যাওয়ায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।নাসিরনগরে জাল নোটসহ দম্পতি আটক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১ হাজার টাকার ৭০টি জাল নোটসহ শুক্রবার এক দম্পতিকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন নাসিরনগরের বেলুয়া গ্রামের মোবারক হোসেন এবং তার স্ত্রী ফারজানা আক্তার। উপজেলার নরহা গ্রামের আলী রাজা স'মিলের পূর্ব পাশের একটি টিনের ঘর থেকে জাল নোটসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কসবায় জাপার বর্ধিত সভা কসবা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জাতীয় পার্টির (জাপা) বর্ধিত সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাপা সভাপতি হারুনুর রশীদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি জাহাঙ্গীর মোহাম্মদ আদেল। বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম মাস্টার, মনির হোসেন দেলোয়ার, এমএইচ শাহ আলম, জহিরুল হক খান, শওকত রেজা রতন, ফরিদুল ইসলাম, তাজুল ইসলাম পিয়ার, নোয়াব সরদার এবং খোরশেদ আলম মাস্টার। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা নগরকান্দা পৌর স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেলোয়ার হোসেন দুলুকে সভাপতি ও মোরাদ হোসেন মাতুব্বরকে সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেলিম তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি ছিলেন এপিএস জামাল হোসেন মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, আওয়ামী লীগের সহ-সভাপতি সোবহান, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আক্কাছ আলী, চরযশোরদী ইউপি চেয়ারম্যান খন্দকার ওহিদুল বারি আলম প্রমুখ।পার্বতীপুরে ছাত্রশিবির কর্মী আটক পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় দেয়ালে পোস্টার লাগানোর সময় মাহাবুবর রহমান (২০) নামে এক শিবিরকর্মীকে শুক্রবার আটক করেছে মডেল থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরো ৩ কর্মী পালিয়ে যায়। আটক মাহাবুবর রহমান উপজেলার রামপুর ইউনিয়নের বাঙ্গালীপুর ফকিরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র এবং ফকিরের বাজার আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।নওগাঁয় গোলটেবিল বৈঠক নওগাঁ প্রতিনিধি নওগাঁয় বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থার (বিএসডিও) আয়োজনে মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক গোলটেবিল বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল হক। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম ফজলে রাব্বী বকু। অন্যদের মধ্যে ছিলেন- নওগাঁ প্রেসক্লাব সভাপতি কায়েস উদ্দিন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আমিনা কস্তরী কুইন, অক্সফাম প্রোগ্রাম কো-অর্ডিনেটর অনিক বাশার, বিএসডিওর নির্বাহী পরিচালক আবদুর রউফ, জাকারিয়া প্রমুখ।অস্ত্র ও গুলিসহ যুবক আটক গাজীপুর প্রতিনিধি গাজীপুর থেকে অস্ত্র নিয়ে ঢাকায় বিক্রি করতে গিয়ে শুক্রবার পুলিশের হাতে ধরা পড়েছে আমিন উল্লাহ (২২) নামে এক যুবক। আমিন সদর উপজেলার দিঘিরচালা এলাকার আজহারের বাড়ির ভাড়াটিয়া আব্দুল আজিজ মালুতের ছেলে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলা শহরের কোর্ট স্টেশন এলাকার রহমতপুর কলোনিতে। ঢাকার দারুস সালাম থানার পুলিশ জানায়, সকালে গাবতলী এলাকার আল্লাহর দান হোটেলের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় পুলিশ আমিন উল্লাহর দেহ তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিন উল্লাহ জানায়, অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে সে ভোরে গাজীপুর থেকে ঢাকায় আসে।টঙ্গী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত সভাপতি শাহজাহান, সম্পাদক হেদায়েত টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা টঙ্গী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শাহজাহান সিরাজ সাজু এবং সাধারণ সম্পাদক পদে হেদায়েত উল্লাহ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে জাকারিয়া চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে আমির আলী, সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল কবির রাজিব, কোষাধ্যক্ষ পদে সৈয়দ মনিরুল আলম গাজী বিজয়ী হয়েছেন। এদিকে দপ্তর, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাকসুদ আহমেদ রবিন এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মাহবুব চৌধুরী এবং এসএম মিন্টু হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |