রোববার, মে, ২৬, ২০১৩: জ্যৈষ্ঠ ১২, ১৪২০ বঙ্গাব্দ: ১৫ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
ফুলপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি
পথচারী গুলিবিদ্ধময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের চরশাহাবুর এলাকায় শুক্রবার পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় উজ্জ্বল (১৮) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ওসিসহ অন্তত চারজন। ঘটনাস্থল থেকে পুলিশ রূপনাথ (২২) এবং আবদুল মালেক (২৩) নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে।পুলিশ জানায়, শুক্রবার দুপুরে উপজেলার চরশাহাবুরে অস্ত্রধারী সন্ত্রাসী রূপনাথ এবং আবদুল মালেক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে তারা। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে পাল্টা ১০ রাউন্ড গুলি ছোড়ে। দুইপক্ষের গোলাগুলিতে স্থানীয় পথচারী উজ্জ্বল (১৮) গুলিবিদ্ধ হলে তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে পুলিশ দুই সন্ত্রাসীকে আটক করতে সমর্থ হয়। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ দুটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়। আটককৃত মালেকের বাড়ি জেলার হালুয়াঘাট উপজেলায় এবং রূপনাথের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |