বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বাজেট ঘোষণাস্বদেশ ডেস্ক ![]() রাজবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা করছেন মেয়র তোফাজ্জল হোসেন -যাযাদিরাজবাড়ী ও কুমিল্লার লাকসাম পৌরসভা এবং ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট সোমবার ঘোষণা করা হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :রাজবাড়ী : রাজবাড়ী পৌর মেয়র তোফাজ্জল হোসেন মিয়া পৌর অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে ২৪ কোটি ৩০ লাখ ২ হাজার ৪২৫ টাকার বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আকতার হোসেন, কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, কাউন্সিলর এএফএম শাহজাহান, কাউন্সিলর মজনু, কাউন্সিলর নূরুল ইসলাম ম-ল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মমতাজ বেগম, রোকেয়া আমজাদ, সচিব হেমায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী আবদুর রাজ্জাক মিয়া, হিসাব রক্ষক ওম্বর আলী এবং কর আদায় শাখার কর্মচারী আনোয়ার হোসেন সরদার প্রমুখ। লাকসাম (কুমিল্লা) : লাকসাম পৌরসভার ২৯ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ১৪০ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র মফিজুর রহমান। পৌর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, সচিব মো. আলাউদ্দিন, প্যানেল মেয়র বাহার উদ্দিন, কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, হিরু মিয়া, ইসমাইল হোসেন, মহিলা কাউন্সিলর মুসফিকা আলম মিতা প্রমুখ। নগরকান্দা (ফরিদপুর) : সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের ৮৩ লাখ ৭৪ হাজার ১৬৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান এ বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা এবং বিআরডিবি কর্মকর্তা আবদুল হান্নান। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |