মতামত :
¦
¦
কালিয়াকৈর ভূঞাপুরে দুই গৃহবধূকে হত্যাস্বদেশ ডেস্ক গাজীপুরের কালিয়াকৈর এবং টাঙ্গাইলের ভূঞাপুরে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গাজীপুর/কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শুক্রবার রাতে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করেছে। নিহত শিরিন আক্তার (২৫) কালিয়াকৈর উপজেলার কুড়ালকাতা এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জসিম উদ্দিন তাঁর স্ত্রী শিরিনকে নিয়ে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পারিবারিক কলহের জের ধরে জসিম উদ্দিন শুক্রবার রাতে শিরিনকে পিটিয়ে হত্যা করে লাশ কুড়ালকাতা গ্রামের বাড়িতে রেখে দেন। পুলিশ খবর পেয়ে শনিবার জসিমের বাড়ি থেকে শিরিনের লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রুলীপাড়া এলাকায় যমুনা নদী থেকে পুলিশ শুক্রবার সন্ধ্যায় হাত-পা বাঁধা অবস্থায় বাছিরন বেগম (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। বাছিরন বেগম উপজেলার চরবিহারী গ্রামের মাহমুদ মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী মাহমুদ মিয়া আত্মগোপন করেছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে যমুনা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, বাছিরন বেগমকে হত্যার পর হাত-পা বেঁধে যমুনা নদীতে ফেলে দেয়া হয়।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin