বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সড়ক দুর্ঘটনায় নিহত ৪স্বদেশ ডেস্ক নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ এবং নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :নারায়ণগঞ্জ/রূপগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ উপজেলায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী, ব্যবসায়ী ও রিকশাচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন_ কলেজ শিক্ষার্থী কারিনা আক্তার (২২), রিকশাচালক আবদুল লতিফ (৫০) ও ব্যবসায়ী মমিনুল ইসলাম (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকার মোহাম্মদ আলীর মেয়ে কারিনা আক্তার মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কাঞ্চন সেতু এলাকায় সড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে ট্রাকচাপায় রিকশাচালক আবদুল লতিফ মারা যান। তার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার কাইশাপুর গ্রামে। অপরদিকে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার তারাব পৌরসভার রূপসী খাদুন এলাকায় দ্রতগামী একটি বাস একটি রিকশাকে চাপা দিলে রিকশায় থাকা মমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নীলফামারী : নীলফামারী-জলঢাকা সড়কে কচুকাটা বড়বাড়ি নামক স্থানে মঙ্গলবার সকালে অটোবাইক উল্টে তাহেরা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত তাহেরা সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |