বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
জঙ্গিদের হামলায়
নাইজেরিয়ায় ৯ স্কুল
শিক্ষার্থী নিহতযাযাদি ডেস্ক উত্তর-পূর্ব নাইজেরিয়ায় সন্দেহভাজন ইসলামী জঙ্গি বোকো হারামের হামলায় মঙ্গলবার কমপক্ষে ৯ স্কুলছাত্র নিহত হয়েছে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে শিক্ষার্থীদের লক্ষ্য করে তাদের দ্বিতীয় দফা হামলা। মাইদুগুরির উপকণ্ঠে আনসারুদ্দিন নামে একটি স্কুলে ইউনিফর্ম পরিহিত ছাত্রদের ওপর বন্দুকধারীরা প্রকাশ্যে গুলিবর্ষণ করলে হতাহতের এ ঘটনা ঘটে। তথ্যসূত্র : বিবিসি, ইন্টারনেটধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা নাইজেরিয়ার ইসলামী চরমপন্থী দল বোকো হারামের সদস্যরা হামলাটি চালিয়েছে। বোকো হারাম জানিয়েছে, সেনাবাহিনীকে সাহায্য করার অপরাধে অল্প বয়সী ছেলেমেয়েদের শাস্তি দেয়ার জন্যই এই হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ইব্রাহিম মোহাম্মদ জানান, বন্দুকধারীরা যখন আকস্মিক হামলার মাধ্যমে স্কুলভবনটি দখল করে নেয়, তখন তিনি আনসারুদিন স্কুলের একটি শ্রেণিকক্ষে পরীক্ষা নিচ্ছিলেন। তিনি বলেন, 'আমি পরীক্ষা দিতে থাকা ৫ ছাত্রকে ঘটনাস্থলেই নিহত হতে দেখেছি। স্কুল প্রাঙ্গণে প্রবেশের সময় বাকি ৪ জন ছাত্রকে হত্যা করা হয়েছে।' বোকো হারামের এক মুখপাত্র স্থানীয় সাংবাদিকদের একটি বার্তা পাঠিয়েছেন, যাতে লেখা আছে_ সেনাবাহিনীকে সাহায্য করায় শাস্তি দিতেই তারা অল্প বয়সী শিক্ষার্থীদের ওপর এই হামলা চালিয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
বিদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |